ঢাকা ০৯:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন?

এবার হাই রেজ্যুলেশনের ছবি হোয়াটসঅ্যাপে

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। ফেসবুকের মালিকানাধীন এই মেসেজিং প্ল্যাটফর্মটি জনপ্রিয়তা ধরে রাখতে প্রায়ই নতুন ফিচার নিয়ে এসে থাকে। তারই ধারাবাহিকতায় এবার ‘এইচডি ফটোজ’ সুবিধা দিতে যাচ্ছে।

ওয়েবেটাইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপ এবার হাই রেজ্যুলেশন ছবি পাঠানোর সুবিধা দেবে। ইতিমধ্যে অ্যান্ড্রয়েড বিটা ২.২১.১৫.৫ (ভার্সন)-এ নতুন এই ফিচার দেখা গেছে। ছবি পাঠানোর ক্ষেত্রে এতদিন নির্দিষ্ট কোয়ালিটি থাকলেও, এবার সেই ডিফল্ট কোয়ালিটি পরিবর্তন করা যাবে।

এইচডি ফটোজ ফিচারটি আলাদা আলাদা মানের ইমেজ ফাইল পাঠানোর সুবিধা দেবে। এক্ষেত্রে মূল ছবিকে প্রায় অবিকৃত রেখে সেরা কোয়ালিটির ছবি কিংবা কম্প্রেস করে অপেক্ষাকৃত নিম্নমানের ছবি পাঠানোও সম্ভব হবে। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা তিনটি আলাদা আলাদা অপশন বেছে নিয়ে বন্ধু, পরিজনকে ছবি পাঠাতে পারবেন। অপশনগুলো হলো- অটো, ডেটা সেভার এবং বেস্ট কোয়ালিটি।

অটো বিকল্পটি বেছে নিলে হোয়াটসঅ্যাপ প্রেরণযোগ্য ছবিটিকে সঠিক সাইজ অনুযায়ী কম্প্রেস করে নেবে। ডেটা সেভার বিকল্প বেছে নিলে ছবির মান অনেকটাই কমে যাবে। আবার বেস্ট কোয়ালিটি বিকল্প বেছে নিয়ে ব্যবহারকারী ছবিটিকে প্রায় অবিকৃত রেখেই তা প্রিয়জনের কাছে পাঠাতে পারবেন। ভালো মানের ছবি পাঠাতে গেলে ডেটার খরচ বেশি হবে, ডেটা সেভার মোডে ছবি পাঠালে অপেক্ষাকৃত কম ডেটা ব্যবহৃত হবে।

এই ফিচারটি ঠিক কবে হোয়াটসঅ্যাপের স্টেবল ভার্সনে রোলআউট হবে সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। তবে যেহেতু এটি বর্তমানে বিটা ভার্সনে রয়েছে এবং হোয়াটসঅ্যাপ এটির ওপর কাজ করছে, তাই হয়তো খুব শিগগির ফিচারটি সকল অ্যান্ড্রয়েড ইউজারদের ব্যবহারের জন্য উপলব্ধ হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’

এবার হাই রেজ্যুলেশনের ছবি হোয়াটসঅ্যাপে

আপডেট টাইম : ১১:০২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুলাই ২০২১