শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সুন্দরবনের গোয়ালখালী বনবিবির খাল সংলগ্ন এলাকা থেকে বিদেশি মদ জব্দ খুলনায় পবিত্র জুমাতুল বিদায়ে বিশেষ মোনাজাত দেশ ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় জুমাতুল বিদা পালিত জয়পুরহাটে দুই হাজার অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নওগাঁয় দেড় হাজার মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ রংপুরে ডিবি’র অভিযানে ৯শ’ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার সংস্কারের চাপ নিয়ে বসছে ডব্লিউটিও সম্মেলন কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহের নিরাপত্তায় কাজ করবে ১১০০ পুলিশ সদস্য মিসাইল ও ড্রোন হামলার পাল্টা জবাব দিচ্ছে উপসাগরীয় দেশগুলো মাদারীপুরে দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ

উত্তরা পূর্ব থানায় রিমান্ডের আসামীর মৃত্যু

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ২৫১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরা পূর্ব থানায় মোঃ লিটন (৪৫) নামের এক মাদক মামলার আসামী পুলিশ হেফাজত মৃত্যু হয়েছে।

মৃত লিটন বগুড়া জেলার কাহালু থানার পাল্লাপাড়া গ্রামের সলেমান প্রামাণিকের ছেলে। সে সম্প্রতি ৫৮০০ পিস ইয়াবা সহ র‍্যাব ১ এর হাতে আটক হয়।

এবিষয়ে কথা হলে উত্তরা জোনের সহকারী পুলিশ কমিশনার সাইফুল ইসলাম জানান, একাধিক মাদক মামলার আসামি মোঃ লিটনকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জিজ্ঞাসাবাদের জন্য উত্তরা পূর্ব থানায় রিমান্ডে আনা হলে ৩ আগষ্ট রাত আনুমানিক ৩টার দিকে হাজতে থাকা কম্বল ভেন্টিলেটরের সাথে বেধে গলায় ফাঁশ নিয়ে আত্মহত্যা করে। সিসি টিভি ফুটেজে দেখে বিষয়টি নিশ্চিত হয়েছেন বলে জানান এই কর্মকর্তা।

এঘটনায় বিমান বন্দর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার তাপস কুমার দাসকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ডিএমপি উত্তর জোনের উপ পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম।

গাজীপুর জেলার টঙ্গী জোনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাব্বির আহামেদ জানান, ফোজধারী কার্যবিধি অনুযায়ী অস্বাভাবিক/ অপমৃত্যু হলে একজন ম্যাজিস্ট্রেট, পুলিশ কর্মকর্তা, ও হাসপাতাল কতৃপক্ষের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয় সেই হিসাবে আমরা এখানে উপস্থিত হয়েে প্রতিবেদন প্রস্তুত করে যথাযথ কতৃপক্ষের মাধ্যমে প্রেরন করেছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com