শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ঈদুল ফিতর:দেশবাসী ও বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্থানীয় সরকারমন্ত্রী সুন্দরবনের গোয়ালখালী বনবিবির খাল সংলগ্ন এলাকা থেকে বিদেশি মদ জব্দ খুলনায় পবিত্র জুমাতুল বিদায়ে বিশেষ মোনাজাত দেশ ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় জুমাতুল বিদা পালিত জয়পুরহাটে দুই হাজার অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নওগাঁয় দেড় হাজার মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ রংপুরে ডিবি’র অভিযানে ৯শ’ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার সংস্কারের চাপ নিয়ে বসছে ডব্লিউটিও সম্মেলন কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহের নিরাপত্তায় কাজ করবে ১১০০ পুলিশ সদস্য

সিরিজ জয় ক্রিকেট দলকে রওশন এরশাদের অভিনন্দন

  • আপডেট টাইম : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ২৬১ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক : পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বিরুদ্ধে সিরিজ জয় করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলসহ কোচ, ক্রিকেট বোর্ড ও সংশ্লিষ্টদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

শুক্রবার রাতে তৃতীয় টি-২০ ম্যাচে জয়লাভের পর গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এ অভিনন্দন জানান।
অভিনন্দন বার্তায় বিরোধীদলীয় নেতা বলেন, ‘অস্ট্রেলিয়াকে টানা তিন ম্যাচে হারিয়ে ঐতিহাসিক সিরিজ জয়ে বাংলাদেশ এখন ক্রিকেট বিশ্বে অন্যতম পরাশক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। বাংলাদেশ ক্রিকেট দল শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে যেভাবে দায়িত্বশীল ব্যাটিং, ফিল্ডিং ও বোলিং করেছে, তা সত্যিই প্রশংসার দাবি রাখে।’

তিনি বলেন, ‘খেলোয়াড়দের ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ ক্রিকেট আজ বিশ্বের বুকে মর্যাদাপূর্ণ অবস্থানে অধিষ্ঠিত। অসাধারণ নৈপুণ্য ও বিজয়ের মাধ্যমে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল পরিপূর্ণ ও সুসংহত। এ বিজয় বাংলাদেশ ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। বাংলাদেশ ক্রিকেট দলের টিম স্পিরিট এবং অসাধারণ দক্ষতায় জাতি আজ গর্বিত।’

বিরোধীদলীয় নেতা আশা প্রকাশ করেন, নিরলস অনুশীলনের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট দল আগামীতেও জয়ের ধারা অব্যাহত রেখে আরও ভালো ফল অর্জন করে জাতিকে গর্বিত করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com