ঢাকা ১১:৫০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ আদালতের স্থিতাবস্থা অমান্যের অভিযোগ, ওয়াকফ জমি রক্ষায় দুয়ারীপাড়ায় মানববন্ধন

সিঙ্গাপুরে আনন্দ-উৎসবের সঙ্গে ৫৬তম জাতীয় দিবস উদযাপন

ঢাকা : আনন্দ-উৎসবের সঙ্গে ৫৬তম স্বাধীনতা দিবস উদযাপন করছে সিঙ্গাপুর। সোমবার কঠোর নিরাপত্তা এবং জনসমাগম নিয়ন্ত্রণ ব্যবস্থার মধ্য দিয়ে দিনটি পালিত হয়।

এদিন মেরিনা বে ফ্লোটিং প্ল্যাটফর্মে ৬০০ অংশগ্রহণকারী নিয়ে একটি আনুষ্ঠানিক প্যারেড অনুষ্ঠিত হয়। ৯টি ইউনিফর্মধারী গ্রুপ ও ১২টি সামাজিক-অর্থনৈতিক সংগঠনের ২০০ জন সদস্য এতে অংশ নেন।

জাতীয় দিবসে প্রধানমন্ত্রী লি সিয়েন লুং, ক্যাবিনেট মন্ত্রী এবং অন্যান্য সংসদ সদস্য প্রথাগত লাল-সাদা পোশাকে সজ্জিত হয়েছিলেন। নিরাপদ দূরত্বের নির্দেশিকা মেনে তারা অনুষ্ঠানে অংশ নেন। ফ্রন্টলাইনার, স্বেচ্ছাসেবকসহ সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন। প্যারেড অনুষ্ঠানের আগেই অংশগ্রহণকারীদের কোভিড পরীক্ষা করা এবং টিকা নিশ্চিত করা হয়।

দিনটি উপলক্ষে প্রধানমন্ত্রী লি সিয়েন লুং রোববার তার ভাষণে সিঙ্গাপুরে বসবাসরত সবাইকে শুভেচ্ছা জানান এবং বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সার্বিক বিষয়ে নিয়ে আলোচনা করে দিকনির্দেশনা দেন।

আয়োজকরা সবাইকে ঘরে থাকার জন্য উৎসাহিত করার চেষ্টা করেছিলেন। ভোর ৫.৫০ মিনিটে কুচকাওয়াজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ছয়টি এফ-১৫ এসজি যুদ্ধবিমান উড়ে যায়। জনসমাগম যাতে সৃষ্টি না হয়, সে জন্য মেরিনা বে এলাকার কিছু অংশ জনসাধারণের জন্য রোববার মধ্যরাত থেকে সোমবার দুপুর আড়াইটা পর্যন্ত বন্ধ ছিল।

প্রসঙ্গত, ৯ আগস্ট সিঙ্গাপুরের জাতীয় দিবস। ১৯৬৫ সালে দেশটি মালয়েশিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভ করে। সিঙ্গাপুর প্রধানত তিনটি জাতিগোষ্ঠীর দেশ। চীনা, মালয় আর ভারতীয়। তিনটি জাতিগোষ্ঠীই দেশকে সমানভাবে ভালবাসে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু

সিঙ্গাপুরে আনন্দ-উৎসবের সঙ্গে ৫৬তম জাতীয় দিবস উদযাপন

আপডেট টাইম : ০৭:৫১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১