বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

বাংলাদেশের অগ্রগতি আমাকে মুগ্ধ করেছে: কানাডার মন্ত্রী

  • আপডেট টাইম : শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ২২৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে অংশীদারিত্ব জোরদারের ঘোষণা দিয়েছেন কানাডার আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী কারিনা গোল্ড।

ঢাকায় কানাডিয়ান হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কারিনা গোল্ড তিনদিনের জন্য ভার্চুয়ালি বাংলাদেশ সফর করেন। এ সময় তিনি বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে। ১২ আগস্ট রাজধানীর মহাখালীর ভাসানটেক বস্তিতে অনুষ্ঠিত একটি লাইভ অনুষ্ঠানের মাধ্যমে তার সফর শেষ হয়।

এ সফরকালে কানাডার মন্ত্রী বাংলাদেশের দুটি গুরুত্বপূর্ণ প্রকল্পে অবদানের কথা ঘোষণা করেন। তিনি ৪৫ মিলিয়ন ডলার অনুদানের মাধ্যমে আগামী পাঁচ বছরের জন্য ব্র্যাকের কৌশলগত অংশীদারিত্ব ব্যবস্থায় যোগদান এবং ‘কক্সবাজারে মানসম্পন্ন শিক্ষা জোরদার করার’ জন্য ইউনিসেফকে অতিরিক্ত কানাডিয়ান অর্থায়নে ২ মিলিয়ন ডলার প্রদান করেন।

এছাড়া তিনি রোহিঙ্গাদের পাশাপাশি ক্ষতিগ্রস্ত আশ্রয় দাতা সম্প্রদায় এবং করোনা পরিস্থিতিতে সাড়া প্রদানে কানাডার সহায়তা অব্যাহত রাখার বিষয় নিয়ে আলোচনা করেন।

কানাডার আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী কারিনা গোল্ড বলেন, এটি ছিল আমার প্রথম বাংলাদেশ সফর এবং যদিও এটি ভার্চুয়ালি ছিল। তবুও আমি বাংলাদেশে উল্লেখযোগ্য অগ্রগতি দেখে মুগ্ধ হয়েছি। আমি মুগ্ধ হয়েছি তাদের প্রাণোচ্ছলতা দেখে।

তিনি আরও বলেন, রোহিঙ্গাদের এবং চরম দারিদ্র্যের মধ্যে বসবাসকারী জনগণের চাহিদা মেটানোর জন্য সহায়তা প্রদান করাসহ সব চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে একত্রে কাজ চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ কানাডা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com