ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য

সিলেটে করোনায় আরও ১৩ জনের মৃত্যু

সিলেট প্রতিনিধি : সিলেটে করোনাভাইরাসে আরও ১৩ জন মারা গেছেন। নতুন করে ৪৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয় থেকে আজ রবিবার (১৫ আগস্ট) দুপুরে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টার মধ্যে সিলেটে করোনায় ১৩ জন মারা গেছেন। এর মধ্যে ১২ জনই সিলেট জেলার বাসিন্দা। অপরজন মৌলভীবাজারের। এ নিয়ে বিভাগে করোনায় ৮৯৭ জন মারা গেছেন। এরমধ্যে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৬৮ জনসহ সিলেট জেলাতেই মারা গেছেন ৭২৪ জন। মৃতদের মধ্যে সুনামগঞ্জের ৬১ জন, মৌলভীবাজারের ৬৮ জন ও হবিগঞ্জের ৪৪ জন রয়েছেন।
সর্বশেষ ২৪ ঘণ্টায় বিভাগে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৪৬০ জন। এর মধ্যে ওসমানী হাসপাতালে ৫৫ জনসহ সিলেট জেলায় শনাক্ত হয়েছেন ৩১১ জন। শনাক্তদের মধ্যে ৩২ জন সুনামগঞ্জের, ৫২ জন মৌলভীবাজারের ও ৬৫ জন হবিগঞ্জের। এক হাজার ৭২২ জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়। শনাক্তের হার ২৬.৭১ ভাগ।

সবমিলিয়ে বিভাগে ৪৮ হাজার ৯১২ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে ওসমানী হাসপাতালে চার হাজার ১১২ জনসহ সিলেট জেলায় শনাক্ত হয়েছেন ৩০ হাজার ৪০৩ জন। সুনামগঞ্জের পাঁচ হাজার ৬৩২ জন, মৌলভীবাজারের সাত হাজার ১৬ জন ও হবিগঞ্জের পাঁচ হাজার ৮৬১ জন রয়েছেন শনাক্তের তালিকায়।

সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, সর্বশেষ ২৪ ঘণ্টায় বিভাগে ৪৭৪ জন করোনামুক্ত হয়েছেন। তাদের নিয়ে সুস্থ হওয়াদের সংখ্যা ৩৬ হাজার ৬৪৬ জন। এছাড়া বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৫৭৭ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার

সিলেটে করোনায় আরও ১৩ জনের মৃত্যু

আপডেট টাইম : ০৯:০৩:০৫ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১