ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপচালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ আদালতের স্থিতাবস্থা অমান্যের অভিযোগ, ওয়াকফ জমি রক্ষায় দুয়ারীপাড়ায় মানববন্ধন

সিউল ন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন

প্রবাস ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে সিউলস্থ বাংলাদেশ দূতাবাসে ১৭ আগস্ট ন্যাশনাল ইউনিভার্সিটির মূল ক্যাম্পাসের গোয়ানজন গ্রন্থাগারে ‘বঙ্গবন্ধু কর্নার’ স্থাপন করেছে।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত আবিদা ইসলাম, সিউল ন্যাশনাল ইউনিভার্সিটির গ্রন্থাগারের মহাপরিচালক কিম মিয়াং হোনসহ দূতাবাস ও বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কিম মিয়াং হোন এ সময় রাষ্ট্রদূত আবিদা ইসলামকে ধন্যবাদ জ্ঞাপন করে একটি সম্মাননা পত্র হস্তান্তর করেন। উল্লেখ্য, সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি দক্ষিণ কোরিয়ার একটি শীর্ষ স্থানীয় সরকারি বিশ্ববিদ্যালয় যার বর্তমান অবস্থান ২০২২ সালের কিউএস গ্লোবাল ওয়ার্ল্ড র্যাংকিংয়ে ৩৬তম।

সিউল ন্যাশনাল ইউনিভার্সিটির অত্যন্ত সমৃদ্ধ এই গ্রন্থগারটিতে প্রায় ৫০ লক্ষাধিক বই, ২.৫ লক্ষাধিক জার্নাল ও ম্যাগাজিন রয়েছে এবং ৩৫ হাজারের অধিক শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করছে।

‘বঙ্গবন্ধু কর্নার’ এ কোরিয়ান ভাষায় অনুবাদকৃত ‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ’, ‘বঙ্গবন্ধু দ্য পিপলস হিরো’ ও বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ রয়েছে। পাশাপাশি ইংরেজী ভাষায় লিখিত জাতির পিতার জীবন ও রাজনৈতিক দর্শন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস এবং বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কিত বেশ কিছু তথ্যসমৃদ্ধ প্রকাশনা রয়েছে যা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর জীবন ও কর্ম, তার রাজনৈতিক দর্শন ও স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় তার অবদান সম্পর্কে জানতে উৎসাহিত করবে বলে আশা করা যাচ্ছে।
উল্লেখ্য, দূতাবাস গত ২৬ জুলাই দক্ষিণ কোরিয়ার অপর আরেকটি স্বনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়-ইয়নসে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের গ্রন্থাগারে ‘বঙ্গবন্ধু কর্নার’ স্থাপন করেছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপচালকের মৃত্যু

সিউল ন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন

আপডেট টাইম : ০৮:১৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১