ঢাকা ১১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য

পররাষ্ট্রমন্ত্রী বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবেন বুধবার

অনলাইন ডেস্ক,সিটিজেন নিউজ: ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকদের ব্রিফিং করবে সরকার। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বুধবার (১২ জুন) তাদের ব্রিফ করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, এবার মূলত চলমান রোহিঙ্গা সঙ্কট নিয়ে বিদেশি কূটনীতিদের মন্ত্রী ব্রিফ করবেন।

বাংলাদেশ এখন প্রায় ১২ লাখ রোহিঙ্গা বসবাস করছে। যাদের বেশির বেশির ভাগই ২০১৭ সালের ২৫ আগস্টের পর মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতন থেকে বাঁচতে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের মানবাধিকার লঙ্ঘনের মামলাটি আন্তর্জাতিক বিচারিক আদালতে (আইসিজে) অবিলম্বে চালু করতে গাম্বিয়ার নেতৃত্বে মন্ত্রী পর্যায়ের অ্যাডহক কমিটিকে আহ্বান জানিয়েছে ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)। সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত ওআইসির ১৪তম সম্মেলনে এ আহ্বান জানানো হয়।

সম্মেলনের চূড়ান্ত বিবৃতিতে মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর মানবাধিকার লঙ্ঘন সম্পর্কিত মন্ত্রী পর্যায়ের অ্যাডহক কমিটির পক্ষে সংস্থার (ওআইসি) সমর্থন নিশ্চিত করেছে এবং আন্তর্জাতিক সব আইনি প্রক্রিয়া ব্যবহার করে রোহিঙ্গাদের ওপর নির্যাতনকারীদের জবাবদিহির আওতার আনতে বলা হয়েছে।

এছাড়া মিয়ানমারে মানবাধিকার লঙ্ঘনের আন্তর্জাতিক, স্বতন্ত্র ও স্বচ্ছ তদন্ত পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয় সম্মেলনে। বিশেষ করে যৌন সহিংসতা ও শিশু নির্যাতনকারীদের জবাবদিহি করতে ও নির্যাতিতদের ন্যায় বিচার নিশ্চিত করতে বলা হয়।

এবারের সম্মেলনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও রোহিঙ্গাদের ন্যায় বিচার নিশ্চিত করতে বিষয়টি আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) উত্থাপনের জন্য ওআইসি সদস্যভুক্ত রাষ্ট্রসমূহের কাছে সমর্থন চেয়েছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার

পররাষ্ট্রমন্ত্রী বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবেন বুধবার

আপডেট টাইম : ০৫:০৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০১৯