বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

বার কাউন্সিলের মৌখিক পরীক্ষা ৩১ আগস্ট

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ২৪৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী অন্তর্ভুক্তির লিখিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষানবিশদের স্থগিত মৌখিক পরীক্ষা আগামী ৩১ আগস্ট থেকে শুরু হবে।

বুধবার রাতে বার কাউন্সিলের সচিব ও সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বার কাউন্সিলের হিউম্যান রাইটস অ্যান্ড লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মো. মোখলেছুর রহমান বাদল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামী ৩১ আগস্ট বিকেল সাড়ে ৪টা থেকে ভাইভা শুরু হবে।

এবারের লিখিত পরীক্ষায় ১৩ হাজারের মতো শিক্ষানবিশ আইনজীবী অংশ নেন। এর আগে গত ৩০ মে বার কাউন্সিলের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে উত্তীর্ণ হন পাঁচ হাজার ৩৩৫ জন শিক্ষার্থী।

এরপর বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী অন্তর্ভুক্তির লিখিত পরীক্ষায় আরও ১৩৩ জন উত্তীর্ণ হন। তৃতীয় পরীক্ষকের খাতা মূল্যায়নের পর এই ১৩৩ জন উত্তীর্ণ হন। ২৭ জুন বার কাউন্সিলের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বার কাউন্সিলের বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী অন্তর্ভুক্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ২৩০ জন পরীক্ষার্থীর খাতা তৃতীয় পরীক্ষকের মূল্যায়নের পর ১৩৩ জন উত্তীর্ণ হয়েছেন। তারা মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন।
গত বছরের ১৯ ডিসেম্বর প্রথম ধাপে লিখিত পরীক্ষায় নয় কেন্দ্রের মধ্যে পাঁচ কেন্দ্রে বিশৃঙ্খলা হয়। পরে এসব কেন্দ্রের পরীক্ষা বাতিল করে গত ২৭ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপে এসব কেন্দ্রে আবারও পরীক্ষা নেওয়া হয়। দুই ধাপে প্রায় ১৩ হাজার শিক্ষানবিশ আইনজীবী পরীক্ষায় অংশ নেন।

এর আগে প্রায় ৭০ হাজার শিক্ষানবিশ আইনজীবী এমসিকিউ পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে এমসিকিউতে উত্তীর্ণ হন মাত্র আট হাজার ৭৬৪ জন। এছাড়া ২০১৭ সালে ৩৪ হাজার শিক্ষার্থীর মধ্য থেকে লিখিত পরীক্ষায় দ্বিতীয় ও শেষবারের মতো বাদ পড়া তিন হাজার ৫৯০ শিক্ষার্থীসহ মোট ১২ হাজার ৮৭৮ জন এবারের লিখিত পরীক্ষায় অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com