রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় নিহত ১২ তদন্ত কমিটি গঠন: তিন দিনের মধ্যে প্রতিবেদন প্রধানমন্ত্রী জ্যেষ্ঠ তিন সাংবাদিককে ফোন করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন পরিবারের সাথে ঈদ উদযাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের সেবায় কাজ করতে চান আমিনুল ইসলাম সুমন পবিত্র ঈদুল ফিতর উৎসবে বিভিন্ন মসজিদে উপস্থিত সায়ন্তিকা ব্যানার্জি ও ববি হাকিম ঈদের দিন মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী আমরা চাই, প্রত্যেকে যেন সাংবিধানিক অধিকার ভোগ করতে পারে : অর্থমন্ত্রী এক মাসেই সরকারের কর্মকাণ্ড জনগণের সামনে দৃশ্যমান: পানিসম্পদ মন্ত্রী মাধবপুরে খাল কাটা কর্মসূচি উদ্বোধন করেন আনোয়ার হোসেন বেলাল

জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা, র্যালি ও মিছিল বন্ধ

  • আপডেট টাইম : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ২৪৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা, র্যালি ও মিছিল বন্ধ থাকবে।

আজ রোববার (২৯ আগস্ট) এক জরুরি বিজ্ঞপ্তিতে ধর্মবিষয়ক মন্ত্রণালয় এ নিষেধাজ্ঞা আরোপ করেছে।
এতে বলা হয়, করোনাভাইরাসজনিত রোগের (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের গত ৬ আগস্ট জারি করা জরুরি বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় দেশের বর্তমান প্রেক্ষাপটে সকল ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠানে আরোপিত বিধিনিষেধ বহাল থাকবে। সেইসঙ্গে শুভ জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা, র্যালি, মিছিল ইত্যাদি বন্ধ থাকবে।

তবে যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব অনুসরণ করে আবশ্যক সকল ধর্মীয় আচার-অনুষ্ঠান প্রতিপালিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

জন্মাষ্টমী সনাতন ধর্মাবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। প্রতিবছর এ দিনটি বিষ্ণুর অবতার কৃষ্ণের জন্মদিন হিসেবে উদযাপন করা হয়। আগামীকাল সোমবার (৩০ আগস্ট) শুভ জন্মাষ্টমী উদযাপন হবে।

অতিমারি করোনার কারণে গত ২০ আগস্ট পবিত্র আশুরা উপলক্ষেও সকল প্রকার তাজিয়া মিছিল, শোভাযাত্রা, মিছিল বন্ধ ঘোষণা করেছিল সরকার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com