ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য

শেখ হাসিনাকে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা কারামুক্তি দিবসে

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: দলীয় সভাপতির কারামুক্তি দিবস উপলক্ষে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেছেন দলের নেতাকর্মীরা।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগ সভাপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তারা।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, বেগম মতিয়া চৌধুরী, ওবায়দুল কাদের, অ্যাডভোকেট সাহারা খাতুন, আবদুল মতিন খসরু, ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, ড. হাছান মাহমুদ, বি এম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এ কে এম এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, ব্যারিস্টার মহিবুল হক চৌধুরী নওফেল, এস এম রেজাউল করিম, ড. আবদুস সোবহান গোলাপ, হাবিবুর রহমান সিরাজ, মির্জা আজম, অ্যাডভোকেট কামরুল ইসলাম, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ দলটির শীর্ষ নেতারা।

এছাড়া ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদসহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে শুভেচ্ছা জানানো হয়।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসানের নেতৃত্বে প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র কর্মকর্তারাও শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, সেনা সমর্থিত ১/১১ তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ১৬ জুলাই কারাবন্দি হয়েছিলেন তৎকালীন বিরোধীদলীয় নেতা ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। জাতীয় সংসদ ভবনে স্থাপিত সাব-জেলে ১১ মাস কারাবন্দি থাকার পর ২০০৮ সালের ১১ জুন মুক্তি পান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। সেদিন থেকে দিবসটিকে শেখ হাসিনার কারামুক্তি দিবস হিসেবে পালন করেন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার

শেখ হাসিনাকে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা কারামুক্তি দিবসে

আপডেট টাইম : ১১:১০:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুন ২০১৯