ঢাকা ০৭:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম রাঙ্গামাটিতে সৌরশক্তি চালিত হিমাগার নির্মাণে চুক্তি স্বাক্ষর বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ডেঙ্গুতে আরও ২ জনের মৃ/ত্যু পঞ্চগড় সীমান্তে ২ মা/দক কারবারি আ/টক ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ সারাদেশ ব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছা সেবক দলের বিক্ষোভ মিছিল একের পর এক গান প্রকাশ, স্বপ্নপূরণের পথে গীতিকার সাহাবুর শাহ কেরানীগঞ্জে এসআই আব্দুর রহিমের বিরুদ্ধে অসদাচরণ ও হয়রানির অভিযোগ শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ৭ বছরের শিশুকন্যা আহত

ইনস্টাগ্রামে যেভাবে ‘টিকটক’ করবেন

অনলাইন ডেস্ক,সিটিজেন নিউজ: আমজনতা থেকে তারকা সবাই ব্যস্ত টিকটকে ভিডিও বানাতে। সেই টিকটককে টেক্কা দিতে পথ খুঁজে বার করেছে ফেসবুকের মালিকানাধীন ইনস্টাগ্রাম।

জনপ্রিয় এই সোশ্যাল অ্যাপ নিয়ে এসেছে ‘অনস্ক্রিন লিরিক্স ফিচার’। অর্থাৎ ইনস্টাগ্রামে যে স্টোরি আপলোড করবেন, তার সঙ্গে ব্যবহার করতে পারবেন পছন্দের গানের কথা ও মিউজিক।
যেভাবে ব্যবহার করবেন এই অ্যাপ –

১. আপডেট করে ফেলুন ইনস্টাগ্রাম অ্যাপটি।
২. ‘মিউজিক লেন্স’ সিলেক্ট করে, মনের মতো গান ও লিরিকের সঙ্গে শুট করুন। ঠিক যেমনটা টিকটকের ক্ষেত্রে হয়ে থাকে। সেই একই পন্থায় শুটিং হয়ে গেলে, ‘মিউজিক স্টিকার’ ব্যবহার করুন।
৩. মিউজিক লেন্স টাইপে আপনি কোনও গান পছন্দ করলে সেই গানের লিরিক যদি ইনস্টা মিউজিকে উপস্থিত থাকে, তা হলে তা আপনা আপনিই ফোনের স্ক্রিনে চলে আসবে।
৪. আপনি নিজের পছন্দমতো গান অথবা গানের স্থায়ী-অন্তরা বেছে নিতে পারবেন।

এখানেই শেষ নয়, ব্যবহারকারী ছাড়াও যারা আপনার স্টোরি দেখবেন, তাদের জন্যও রয়েছে বেশ কিছু ফিচার।

স্টোরিতে যদি কোনও গান সম্পর্কে আরও জানতে চান, তাহলে স্ক্রিনে ক্লিক করলেই সেই গানের শিল্পী ও তাঁর আরও অ্যালবামের খোঁজ পেয়ে যাবেন সেই মুহূর্তে।

আপাতত বাংলাদেশে এই ফিচারের দেখা না মিললেও খুব শিগগিরই এর আগমন ঘটবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

নেটওয়ার্কের গতি কমে গেলে থমকে যায় ইনস্টাগ্রাম। সেই সমস্যাও সমাধান করা হয়েছে বলে জানিয়েছে ইনস্টাগ্রাম। যার জন্য তারা নিয়ে এসেছে ‘ডেটা সেভার’ ফিচার। যা ‘লো নেটওয়ার্ক এরিয়া’তেও অ্যাপটিকে কাজ করতে সাহায্য করবে। নিয়ন্ত্রণে থাকবে ডেটা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম

ইনস্টাগ্রামে যেভাবে ‘টিকটক’ করবেন

আপডেট টাইম : ০৩:৫৩:১১ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০১৯