ঢাকা ১০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য

সৌদির বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় আহত ২৬

আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ: সৌদির আবহা বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় ২৬ জন আহত হয়েছে। বুধবার হুথি নিয়ন্ত্রিত আল মাসিরাহ টিভির খবরে জানানো হয়েছে, একটি ক্রুজ মিসাইল দিয়ে হামলা চালানো হয়েছে।

সৌদিতে চালানো হুথি বিদ্রোহীদের এটাই সর্বশেষ হামলার ঘটনা। তবে ওই হামলার বিষয়টি নিশ্চিত করেনি সৌদি। মাত্র একদিন আগেই রিয়াদের তরফ থেকে নিশ্চিত করা হয়েছে যে, ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের চালানো দু’টি ড্রোন হামলা প্রতিহত করা হয়েছে।
ইয়েমেনের রাজধানী সানাসহ বৃহৎ একটি অংশের নিয়ন্ত্রণ রয়েছে হুথিদের নিয়ন্ত্রণে। সৌদির রাষ্ট্রীয় বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, সোমবার দু’টি ড্রোন হামলা প্রতিহত করেছে সৌদির বিমান প্রতিরক্ষা বাহিনী। দেশটির দক্ষিণাঞ্চলীয় খামিস মুসাইত এলাকায় ওই হামলা চালানো হয়। তবে এতে কোন ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

হুথি বিদ্রোহীদের তরফ থেকে দাবি করা হয়েছে যে, তারা খামিস মুসাইতের কাছে কিং খালিদ বিমানঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে দুটি ড্রোন লক্ষ্যে আঘাত হানার আগেই ভূপাতিত করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী।

গত কয়েক মাস ধরেই সৌদির বিভিন্ন স্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছে হুথি বিদ্রোহীরা। গত মাসে সৌদির জিযান শহরে একটি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়।

২০১৪ সালে রাজধানী সানা দখলের পর সৌদি সমর্থিত ইয়েমেনের প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর আল হাদিকে ক্ষমতা থেকে বিতাড়িত করে হুথিরা। তারপর থেকেই দেশের বাইরে রয়েছে তিনি। তাকে ক্ষমতায় ফেরাতে ২০১৫ সালের জুনে ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে হামলা শুরু করে সৌদি নেতৃত্বাধীন আরব জোট।

সে কারণেই সৌদির বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে হুথিরা। ইয়েমেনের এই বিদ্রোহীগোষ্ঠী বলছে, তারা সৌদি আরব, ইয়েমেন এবং সংযুক্ত আরব আমিরাতের ৩শ গুরুত্বপূর্ণ স্থাপনাকে টার্গেট করে হামলা অব্যাহত রাখবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার

সৌদির বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় আহত ২৬

আপডেট টাইম : ০৫:২৯:০০ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০১৯