মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জ্বালানিবাহী আরও ৪ জাহাজ সাফজয়ী ফুটবলারদের সংবর্ধনা ফেডারেশনগুলোকে স্বাবলম্বী করার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর তেলের লাইনে বিরোধীদলীয় নেতার গাড়ি, হেঁটে যোগ দিলেন অনুষ্ঠানে আপনি কাউকে ১০০% খুশি করতে পারবেন না : ভাবনা ময়মনসিংহে ডিবির পৃথক দুটি অভিযানে ৫৫০ পিস ইয়াবাট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ৪ জ্বালানি তেলের চাপ নিয়ন্ত্রনে ধামইরহাট পুলিশ প্রশাসন ও গোয়েন্দা সংস্থার কঠোর নজরদারি কুড়িগ্রামে চাকুরী মেলা অনুষ্ঠিত বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি পেল, ১২৪ জন। ইরানে পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা: পরিস্থিতি ‘নিয়ন্ত্রণে’, ক্ষয়ক্ষতি মূল্যায়ন চলছে ডিএনসিসির কাউন্সিলর শফিকুলের বিরুদ্ধে দুর্দকের তদন্ত প্রতিবেদন ময়মনসিংহে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উদযাপন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এনআইডি সেবা নিতে কারিগরি কমিটি

  • আপডেট টাইম : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ২৩২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা কার্যক্রম নির্বাচন কমিশনের (ইসি) কাছ থেকে নিজেদের কাছে নিতে একটি কারিগরি (টেকনিক্যাল) কমিটি গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ।

সম্প্রতি সুরক্ষা সেবা বিভাগ থেকে এই কমিটি গঠন করে অফিস আদেশ জারি করা হয়েছে।
সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিবকে (প্রশাসন ও অর্থ অনুবিভাগ) কমিটির আহ্বায়ক করা হয়েছে।

কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক, বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, মন্ত্রিপরিষদ বিভাগের প্রতিনিধি (যুগ্ম সচিবের নিচে নয়), প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিনিধি, অর্থ বিভাগের প্রতিনিধি (যুগ্ম সচিবের নিচে নয়), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিনিধি (যুগ্ম সচিবের নিচে নয়) ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পরিচালক (ডাটা সেন্টার)।

কমিটিতে সুরক্ষা সেবা বিভাগের উপ-সচিব (বহিরাগমন-৫) সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।

কমিটি জাতীয় পরিচয় নিবন্ধন কার্যক্রম নির্বাচন কমিশনের পরিবর্তে সুরক্ষা সেবা বিভাগের অধীনে আনতে কারিগরি বিষয় যাচাই করে স্থানান্তরের পদ্ধতি/প্রক্রিয়া সম্পর্কে সুপারিশ প্রণয়ন করবে।
স্থানান্তরযোগ্য অবকাঠামো বা জনবল চিহ্নিত করে স্থানান্তরের পদ্ধতি সম্পর্কে সুপারিশও করবে কমিটি।

এছাড়া কমিটি এ সংক্রান্ত আনুষঙ্গিক বিষয়াদি এবং নির্বাচন কমিশন থেকে জাতীয় পরিচয় নিবন্ধন কার্যক্রম সুরক্ষা সেবা বিভাগে হস্তান্তরের জন্য একটি সুপরিকল্পিত রোডম্যাপ প্রণয়ন করবে।

কমিটি প্রয়োজনে সদস্য অন্তর্ভুকক্ত করতে পারবে বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com