ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রের কল্যাণে দলনিরপেক্ষভাবেই কাজ করব: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক অবকাঠামো-নবায়নযোগ্য জ্বালানি খাতে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে চাই: এলজিআরডি মন্ত্রী অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের শক্তির উৎস নজরুল: রিজভী প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত

স্বামীর মৃত্যুতে নৌকা প্রতীকে লড়বেন শেফালি

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরের শাহরাস্তি উপজেলা পরিষদের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সদ্যপ্রয়াত চেয়ারম্যান ফরিদ উল্লা চৌধুরীর স্ত্রী ও কেন্দ্রীয় মহিলা যুবলীগের সাবেক নেত্রী নাসরিন জাহান শেফালি।

আজ শনিবার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথ সভায় তার নাম ঘোষণা করা হয়।
মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত করে নাসরিন জাহান শেফালি বলেন, ‘মনোনয়ন পেয়ে অনেক খুশি। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্থানীয় সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তমসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞ।
তিনি আরও বলেন, ‘জনগণের জন্য যতটুকু কাজ করার সুযোগ থাকবে, তার সবটুকুই করার চেষ্টা করবো। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য কাজ করবো। সবাই সহযোগিতা করলে জয়ের বিষয়ে আমি শতভাগ আশাবাদী।’

উল্লেখ্য, ২০১৯ সালে আওয়ামী লীগের নৌকা প্রতীকে শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদ উল্লা চৌধুরী উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর চলতি বছরের ২৬ মার্চ তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুতে পদটি শূন্য হওয়ায় উপনির্বাচনের জন্য গত ২ সেপ্টেম্বর তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপর দলীয় প্রার্থী নির্ধারণে বৈঠক করে উপজেলা আওয়ামী লীগ। এতে দলীয় মনোনয়নের জন্য আট প্রার্থীর নাম প্রস্তাব করা হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ তারিখ ১৩ সেপ্টেম্বর, মনোনয়ন বাছাই ১৪ সেপ্টেম্বর, আপিল জমার শেষ তারিখ ১৭ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ১৮ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ১৯ সেপ্টেম্বর, প্রতীক বরাদ্দ ২০ সেপ্টেম্বর ও ৭ অক্টোবর সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রের কল্যাণে দলনিরপেক্ষভাবেই কাজ করব: রাষ্ট্রপতি

স্বামীর মৃত্যুতে নৌকা প্রতীকে লড়বেন শেফালি

আপডেট টাইম : ১১:৩০:২০ অপরাহ্ন, শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১