ঢাকা ১০:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম রাঙ্গামাটিতে সৌরশক্তি চালিত হিমাগার নির্মাণে চুক্তি স্বাক্ষর বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ডেঙ্গুতে আরও ২ জনের মৃ/ত্যু পঞ্চগড় সীমান্তে ২ মা/দক কারবারি আ/টক ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ সারাদেশ ব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছা সেবক দলের বিক্ষোভ মিছিল একের পর এক গান প্রকাশ, স্বপ্নপূরণের পথে গীতিকার সাহাবুর শাহ কেরানীগঞ্জে এসআই আব্দুর রহিমের বিরুদ্ধে অসদাচরণ ও হয়রানির অভিযোগ শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ৭ বছরের শিশুকন্যা আহত

জাভা পেশাজীবীদের নিয়ে ইজেনারেশনের আন্তর্জাতিক প্রযুক্তি সম্মেলন অনুষ্ঠিত

তথ্য-প্রযুক্তি ডেস্ক : সিস্টেম ইন্টিগ্রেশন ও সফটওয়্যার সলিউশন কোম্পানি ইজেনারেশনের উদ্যোগে ভার্চুয়াল মাধ্যমে আন্তর্জাতিক জাভা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

‘ইজেনারেশন প্রেজেন্টস- জাভা ডেভেলপারস কনফারেন্স’ শীর্ষক এই সম্মেলনে সহ-আয়োজক হিসেবে ছিলো স্টার্টআপ হাব নেপাল, উইমেন ইন টেক এশিয়া এবং নাইজেরিয়ার ফিডস দ্য ওয়ার্ল্ড ইনিশিয়েটিভ।

সম্প্রতি অনুষ্ঠিত এই সম্মেলনের অংশীদারিত্বে ছিলো সিটিও ফোরাম বাংলাদেশ ও জাভা ইউজার গ্রুপ বাংলাদেশ। বিভিন্ন অঞ্চল থেকে দেশি-বিদেশি জাভা বিশেষজ্ঞ ও প্রযুক্তি পেশাজীবীদের মেলবন্ধন ঘটে এই সম্মেলনে।

ইজেনারেশনের ব্যবস্থাপনা পরিচালক শামীম আহসান বলেন, জনগোষ্ঠীর অধিকাংশেরই বয়স ৩০ বছরের নিচে এবং তরুণদের মধ্যে প্রযুক্তি গ্রহণের উচ্চহার থাকা স্বত্বেও বাংলাদেশের মতো দেশে প্রযু্ক্তি খাতে মেধাবী জনবলের অভাব দেখা দেওয়া উচিত নয়। সরকারের উদ্যোগ, যথাযথ প্রশিক্ষণ এবং বেসরকারি খাতের সহায়তায় আমরা এইসব মেধাবীদের মানোন্নয়নে কাজ করতে পারি এবং জাভার শক্তিকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক পর্যায়ে বিজয়ী হিসেবে প্রতিষ্ঠিত করতে পারি।

সম্মেলনে অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের প্রফেসর শাহাদাত হোসেন, ইজেনারেশনের নির্বাহী ভাইস চেয়ারম্যান এসএম আশরাফুল ইসলাম, এটুআই’র সিটিও মোহাম্মদ আরফে এলাহি, লিংকডইনের স্টাফ মেশিন লার্নিং সায়েন্টিস্ট বদরুল সারওয়ার মুনির, মারকেটা ইনকরপোরেশনের সিনিয়র ইঞ্জিনিয়ারিং ম্যানেজার আশিক উজ্জামান, আইবিএমের কোয়ান্টাম কম্পিউটিং বিশেষজ্ঞ অমিতাভ চক্রবর্তী প্রমুখ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম

জাভা পেশাজীবীদের নিয়ে ইজেনারেশনের আন্তর্জাতিক প্রযুক্তি সম্মেলন অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৯:২৬:১৮ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১