ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য

বিমানের অনিয়ম খতিয়ে দেখতে ৫ সদস্য বিশিষ্ট সংসদীয় কমিটি গঠন

জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর বিভিন্ন অনিয়ম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে সংসদীয় কমিটি। একই সঙ্গে মিসরীয় বিমান ভাড়া করার বিষয়ে অনিয়মসহ বিমানের বিভিন্ন অনিয়ম খতিয়ে দেখতে ৫ সদস্য বিশিষ্ট একটি সংসদীয় সাব-কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে মো. আসলামুল হককে।

সংসদ ভবনে বুধবার অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক এই কমিটি গঠন করা হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, মো. আসলামুল হক, কাজী ফিরোজ রশীদ, আশেক উল্লাহ রফিক, আনোয়ার হোসেন খান, শেখ তন্ময় এবং সৈয়দা রুবিনা আক্তার বৈঠকে অংশ নেন।

সংসদের গণসংযোগ বিভাগ জানায়, কমিটি কক্সবাজার, কুয়াকাটা এবং সুন্দরবনকে বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার জন্য এক্সক্লুসিভ জোন তৈরি করার সুপারিশ করে। এছাড়া ‘মুজিব বর্ষ’ পালন উপলক্ষে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, ট্যুরিজম বোর্ড এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়কে একসঙ্গে কাজ করার সুপারিশ করা হয়। এসময় মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ‘মুজিব বর্ষ’ পালন উপলক্ষে প্রতিমাসে ১৭ তারিখ অভ্যন্তরীণ ফ্লাইটে ডিসকাউন্ট দেয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার

বিমানের অনিয়ম খতিয়ে দেখতে ৫ সদস্য বিশিষ্ট সংসদীয় কমিটি গঠন

আপডেট টাইম : ১২:২১:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০১৯