বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

ট্রাক, প্রাইভেটকার, নগদ ৪ লাখ টাকা ও ১৬ টি মোবাইল জব্দ

  • আপডেট টাইম : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ২৬৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : মেট্রোরেল প্রকল্পের মালামাল চোর চক্রের ১১ সদস্য র‍্যাবের হাতে গ্রেফতার, নিজস্ব প্রতিবেদন ঃ রাজধানী মিরপুরের বেরিবাধ এলাকায় অভিযান চালিয়ে ঢাকা মেট্রোরেল প্রকল্পের মালামাল চুরির সংঘবদ্ধ চোর চক্রের ১১ সদস্য’কে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

র‍্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল আজ সোমবার এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৪
জানতে পারে যে, রাজধানীর শাহআলী থানা এলাকায় সংঘবদ্ধ একটি চোরাকারবারী চক্র দীর্ঘদিন যাবৎ মেট্রোরেল প্রকল্প ছাড়াও সরকারের আরো গুরুত্বপূর্ন প্রকল্পের আইবীম, অপ্রয়োজনীয় লোহা, ইস্পাত, তার, মেশিন কৌশলে চুরি করে নিজস্ব ব্যবস্থাপনায় অতি চতুর চোরাই দল বিভিন্ন পন্থায় চোরাই দ্রব্য দ্রুত খন্ড খন্ড করে কেটে তা বিভিন্ন ভাঙ্গারী ও চাহিদাকারী ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে আসছে।

র‍্যাব-৪ এর সিনিয়র সহকারী পরিচালক ও (মিডিয়া অফিসার) আরো জানান, এমন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৪ এর একটি আভিযানিক দল আজ সোমবার দুপুর দেড়টার দিকে রাজধানীর শাহআলী থানার বেরিবাধ এলাকায় একটি ঝটিকা অভিযান চালিয়ে সংঘবদ্ধ চোরাকারবারী চক্রের ১১ জন সদস্য’কে গ্রেফতার করে।

আটককৃত ব্যক্তিরা হচেছ – চোর দলের সদস্য মোঃ মোতালেব শিকদার (৫৪), জেলা- মাদারীপুর।( মোঃ নজরুল ইসলাম (৪৪), জেলা- পটুয়াখালী। মোঃ হাবিব উল্লাহ ভঁুইয়া (৪৩), জেলা- ব্রাহ্মনবাড়ীয়া। মোঃ ওয়ালীউল্লাহ ওরফে বাবু (৪১), জেলা- ব্রাহ্মনবাড়ীয়া।
এছাড়া আটক দালালরা হলো- সুমন ঘোষ (৪৩), জেলা- ঢাকা। আব্দুল্লাহ আল মামুন (৪৮), জেলা- গাজীপুর। মোঃ আঃ ছাত্তার (৫৮), জেলা- ঢাকা। মোঃ আশিক (৩১), জেলা- ঢাকা মোঃ আমজাদ হোসেন রাজন (৩৬), জেলা- শরীয়তপুর। মোঃ মনির (৪০), জেলা- জামালপুর ও মোঃ রিয়াজুল (২০), জেলা- গোপালগঞ্জ।

মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল জানান, এসময় তাদের নিকট থেকে চোরাইকৃত ১৮ টি আইবীম যার ওজন ৪০ টন (বাজার মূল্য ২৫ লক্ষ টাকা), ১ টি ট্রাক, ১ টি প্রাইভেটকার, নগদ ৪ লাখ ২৩ হাজার টাকা ও ১৬ টি মোবাইল উদ্বারমূলে জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তিরা র‍্যাব-৪ কে জানান, তারা পরষ্পর যোগসাজসে দীর্ঘদিন ধরে ঢাকা মেট্রোরেল প্রকল্প ছাড়াও আরো গুরুত্বপূর্ন প্রকল্পের আইবীম ছাড়াও অপ্রয়োজনীয় লোহা, ইস্পাত, তার, মেশিন কৌশলে চুরির ঘটনার সাথে জড়িত বলে স্বীকার করেছে।

জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, তারা একটি বিশেষ সংঘবদ্ধ চোরাকারবারী চক্রের সাথেও জড়িত। ঢাকা মেট্রোরেল প্রকল্পসহ গুরুত্বপূর্ন প্রকল্পের বিভিন্ন ধরনের মালামাল চুরির পর পরিবর্তে খন্ড খন্ড করে কেটে তা বিভিন্ন ভাঙ্গারী ব্যবসায়ীদের নিকট ধাপে ধাপে তারা বিক্রয় করতো বলে জানান।

এবিষয়ে আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্হা গ্রহন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com