ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক অনুষ্ঠিত প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে চায় সরকার: শিক্ষামন্ত্রী ‎নারী নির্যাতন বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান পিরোজপুর মহিলা পরিষদের( সংবাদ সম্মেলন) তাজমহল দেখতে গিয়ে মিথ্যা মামলায় ১৮ বছর কারাবন্দি: ২৮ দিনের প্যারোলে মুক্তিতে মায়ের বুকে ফিরলেন মোংলার বাদল ধামইরহাটে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা লক্ষ্মীপুরে আমনের ব্যাপক ফলন, দামে খুশি কৃষকরা তুরাগে আওয়ামী যুবলীগ নেতাকে গ্রেফতার ঝিনাইদহে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার রুশ জাহাজে হা/ম/লায় আ/হত লিবিয়ার নৌবাহিনীর দুই সদস্যের মৃ/ত্যু সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে

প্রধানমন্ত্রী সংসদে বিরল চিত্র বাজেট দিলেন

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল অসুস্থতার কারণে সংসদে বাজেট বক্তব্য তুলে ধরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের টানা তৃতীয় মেয়াদের প্রথম বাজেটের দুদিন আগে অসুস্থ হয়ে পড়েন নতুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তবে বৃহস্পতিবার অধিবেশনের দিন তিনি হাসপাতাল থেকে সংসদে আসেন। শুরুও করেন বক্তব্য। তবে বেশিক্ষণ এগিয়ে নিতে পারেননি।

শুরু থেকেই কামালের বক্তব্য বাধাগ্রস্ত হচ্ছিল তার অসুস্থতার জন্য। এক পর্যায়ে তিনি পাঁচ থেকে সাত মিনিটের জন্য সময় চান। পরে প্রধানমন্ত্রী নিজেই ফ্লোর নিয়ে বক্তব্য শুরু করেন।

বাজেট বক্তব্যের শুরুতে অর্থমন্ত্রী বলেন, ‘অনফরচুনেটলি আমি আজ অসুস্থ। তাই আমি মাঝে মাঝে বসে বলার অনুমতি চাই।’ এরপর তিনি বাজেট পেশ করাতে থাকলে বাজেট পেশের শুরুতেই অসুস্থতার কারণে অস্বস্তিবোধ করেছিল।

তিনটা ৫২ মিনিটে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেন, ‘চোখে কি ড্রপ দেবেন?’ এ সময় অর্থমন্ত্রী বলেন, ‘হ্যাঁ’ ।

এ সময় ড্রপ কোথায় জিজ্ঞাসা করলে আর্থমমন্ত্রী বলেন, ‘বাহিরে আছে। এর পর সেটা আনতে পাঠানো হয় বাহিরে ‘

তিনটা ৫৯ মিনিটে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে পাঁচ মিনিটের বিশ্রামের সময় চান অর্থমন্ত্রী। স্পিকার সময় দেন।

এর পর বাজেট পেশ শুরু হলে স্পিকারের অনুমতি নিয়ে প্রধানমন্ত্রী বাজেট বক্তব্য শুরু করেন। বলেন, ‘আজ আমাদের অর্থমন্ত্রী অসুস্থ, আামারও একটু গলার সমস্যা। তবে আমি বাজেট পেশ করছি।’

বক্তৃতায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো ছিল। শেখ হাসিনা এই বক্তব্য পড়ার সময় হাস্যরস হয়। বঙ্গবন্ধু কন্যা হাসতে হাসতে বলেন, ‘মাননীয় স্পিকার, এটা কিন্তু আমার বক্তব্য না। এটা মাননীয় অর্থমন্ত্রীর বক্তব্য।’

এ সময় গোটা সংসদেই হাস্যরস পড়ে যায়। রসিকতায় যোগ দেন স্পিকারও। তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, এটা যার বক্তব্যই হোক, আপনাকে পুরোটা পড়তে হবে।’

এই পর্যায়ে আবার হাসির রোল পড়ে সংসদে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী সংসদে বিরল চিত্র বাজেট দিলেন

আপডেট টাইম : ০৬:১৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০১৯