ঢাকা ০২:১৮ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা সভা দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা, বিভিন্ন ইউনিয়নে জনসাধারণের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৬ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা-১৭ আসনে বর্ণাঢ্য র‌্যালি আজ ড্রোনের কারণে রাশিয়ার আকাশ বিমান চলাচলের জন্য ‘সম্পূর্ণ অনিরাপদ’: জেলেনস্কি শরতে অপরূপ কক্সবাজারের মেরিন ড্রাইভ, সৌন্দর্যে মাতোয়ারা পর্যটকরা ডিএসসিসি প্রশাসকের খিলগাঁও আঞ্চলিক কার্যালয় পরিদর্শন নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১১১৪, নিখোঁজ ৩৯১৬ ডিএসসিসি প্রশাসকের খিলগাঁও আঞ্চলিক কার্যালয় পরিদর্শন যুক্তরাজ্য সফরে মাখোঁ, বেয়ো ট্যাপেস্ট্রির উদ্বোধন, বার্নহামের সঙ্গে বৈঠক বৃহস্পতিবার

মাত্র এক ঘণ্টায় ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট শেষ

কয়েকদিন পরই মাঠে গড়াচ্ছে টি-২০ বিশ্বকাপের এবারের আসর। যেখানে সবচেয়ে আকর্ষণীয় দ্বৈরথ হিসেবে ধরা হচ্ছে ভারত-পাকিস্তান লড়াই। ম্যাচটি নিয়ে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ কতটা তুঙ্গে, তা বোঝা গেছে এর টিকিট বিক্রির ঘটনা থেকেই।

আগামী ২৪ অক্টোবর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে লড়বে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। দ্বিপাক্ষিক সিরিজ না হওয়ায় ক্রিকেটের বৈশ্বিক ইভেন্ট ছাড়া এখন ভারত-পাকিস্তানের ব্যাট-বলের লড়াই দেখার সুযোগ হয় না। তাই যেন মাত্র এক ঘণ্টার মাঝে এই ম্যাচের সব টিকিট কিনে নেন ভক্তরা।

আগামী ১৭ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে টি-২০ বিশ্বকাপের সপ্তম আসরের পর্দা উঠবে। রোববার (৪ অক্টোবর) শুরু হয়েছে এর টিকিট বিক্রি। স্বভাবতই দীর্ঘদিন পর প্রিয় দলের খেলা মাঠে বসে দেখতে উন্মুখ ভক্তরা। তাই যে যার মতো করে টিকিট কিনছেন।

ভারত-পাকিস্তান ম্যাচের জন্য জেনারেল, জেনারেল ইস্ট, প্রিমিয়াম, প্যাভিলিয়ন ইস্ট ও প্লাটিনামের টিকিট ছাড়া হয়েছিল। মুহূর্তেই ফুরিয়ে যায় সব গ্যালারির টিকিট। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্রিকেট মহাযজ্ঞে পাক-ভারত লড়াইয়ের টিকিট ছাড়া হয়েছিল প্রথম দিনই। প্রিমিয়াম ও প্লাটিনামের মূল্য ধরা হয় যথাক্রমে ১৫০০ ও ২৬০০ দিরহাম। সেই দামেই দর্শকরা লুফে নেন সেসব।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নাটোরে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা সভা

মাত্র এক ঘণ্টায় ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট শেষ

আপডেট টাইম : ০২:২৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১