ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

নোয়াখালীর সেনবাগে ট্রাকচাপায় দীপ কুমার ভৌমিক নামে ২৭ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালককে ধরে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কে তিন পকুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দীপ কুমার ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাসিন্দা।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মৃদুল কান্তি কুরী জানান, সকালে নোয়াখালী থেকে মোটরসাইকেলে ফেনীর দিকে যাচ্ছিলেন মৃদুল। নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কে তিন পকুরিয়া এলাকায় পৌঁছালে সড়কের একটি গর্তে মোটরসাইকেলটি পড়ে যায়। এতে তিনি ছিটকে পড়েন। এ সময় পেছন থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই মৃদুল নিহত হন। পরে ট্রাকসহ চালককে ধরে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে চালককে আটক করে পুলিশ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

আপডেট টাইম : ০২:৩৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১