ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

হবিগঞ্জে বজ্রপাতে স্কুলছাত্রীসহ ৩ জনের মৃত্যু

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে স্কুলছাত্রীসহ ৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।

বজ্রপাতে মৃতরা হলেন, বানিয়াচং উপজেলা সদরের ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের তাতারী মহল্লার বাসিন্দা আক্কেল আলীর ছেলে হোসাইন আহমেদ, একই মহল্লার আব্দুর রহমানের মেয়ে রুমা আক্তার ও খাগাউড়া ইউনিয়নের এড়ালিয়া গ্রামের সামছুল মিয়ার ছেলে আলমগীর মিয়া।

বিষয়টি নিশ্চিত করে বানিয়াচং থানার ওসি মোহাম্মদ এমরান হোসেন বলেন, মৃত রুমা আক্তার স্থানীয় একটি স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। সকালে সে বাড়ির পাশের মাঠে লাকড়ি শুকাচ্ছিল। এ সময় ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এছাড়াও হোসাইন আহমেদ ও আলমগীর মিয়া হাওরে কৃষিকাজে ব্যস্ত থাকার সময় বজ্রাঘাতে গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মলয় কুমার জানান, মৃতদের তালিকা তৈরি করে জেলা প্রশাসক কার্যালয়ে পাঠানো হয়েছে। তাদের প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা করে দেওয়া হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

হবিগঞ্জে বজ্রপাতে স্কুলছাত্রীসহ ৩ জনের মৃত্যু

আপডেট টাইম : ০১:০০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২