ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন? ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ১২ বিলিয়ন ডলার’ গণমাধ্যমের ওপর সরকারি পদক্ষেপে বিরোধী দলকে পাশে চাইলেন সম্পাদকরা সালমান শাহ হত্যা: ডনের ৭ দিনের রিমান্ড চায় সিআইডি চড়া দামে বিক্রি হল ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল

বিদ্যুৎচালিত ঢেঁকিতে সাড়া ফেলেছেন গাইবান্ধার শফিক

বিদ্যুৎচালিত ঢেঁকি তৈরি করে সাড়া ফেলেছেন গাইবান্ধার বিজ্ঞানী শফিকুল ইসলাম শফিক। পুষ্টিগুণে সমৃদ্ধ স্বয়ংক্রিয় ঢেঁকিছাঁটা লাল চাল এলাকার চাহিদা মিটিয়ে যাচ্ছে বাংলাদেশের সব জেলায়। বর্তমানে তার চালের মাসিক চাহিদা ২ টন।

গাইবান্ধা সদরের খামার বোয়ালী গ্রামের বাসিন্দা মৃত আফসার উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম শফিক। তার বাবা একজন কাপড় ব্যবসায়ী ছিলেন। তাদের পরিবাদের সদস্য সংখ্যা সাতজন। তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে শফিকুল চতুর্থ।

শফিকুল ইসলাম শফিক বলেন, যখন ঢেঁকি তৈরির কাজ শুরু করি, তখন এলাকার লোকজন পরিবারের লোকজন ও আত্মীয় স্বজনরা সবাই পাগল বলতে শুরু করেন। তারা বলতেন, অল্প বয়সে ছেলেটা মনে হয় পাগল হয়ে যাচ্ছে; কিন্তু হাল ছাড়িনি। অবশেষে বিদ্যুৎচালিত ঢেঁকি তৈরি করতে সফল হয়েছি।

এলাকাবাসি ও স্বজনরা জানান, প্রথম অবস্থায় শফিককে আমরা পাগল ভাবতাম, আর বলতাম যে শফিক লেখাপড়া শিখে ভালো চাকরি না করে শেষ পর্যন্ত কি করতে চাইছে। মনে হয় সে পাগল হয়ে গেছে। তবে তার সাফল্য দেখে আমরা খুবই আনন্দিত। শফিক আমাদের দেখিয়ে দিয়েছে যে, মানুষ চেষ্টা করলে সব পারে। আমারা এখন তাকে নিয়ে গর্ব করি।

এ বিষয়ে গাইবান্ধা বিসিক কর্মকর্তা রবিন চন্দ্র রায় বলেন, আমি শফিকের ঢেঁকির বিষয়টা শুনেছি। নিজেও তা পরিদর্শন করবো এবং কোনো বিষয়ে সহযোগিতা লাগলে তা করবো।

শফিক মূলত গানজিয়া ধান দিয়ে ঢেঁকিছাটা চাল রফতানি করেন। এই চাল কিছু দিন বাজারে বিক্রির পর চাহিদা বেড়ে যায়। দাম বেশি হলেও মানুষ ঢেঁকিছাঁটা চাল কিনতে আগ্রহী।

শফিক ২০০৬ সালে গাইবান্ধা টেকনিক্যাল স্কুল ও কলেজ থেকে এসএসসি ২০১০ বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা করেন এবং ২০১৪ অতিশ দীপংকর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে থেকে তিনি বিএসসি পাস করেন।

২০১৬ সালে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে এমএসসি ডিগ্রি লাভ করেন। তারপর তিনি ঢাকায় একটি বিদেশি কোম্পানিতে যোগদেন। এরপর চাকরি ছেড়ে নিজেই উদ্যোক্তা হতে আগ্রহী হন আর চেষ্টা শুরু করেন বিদ্যুৎচালিত ঢেঁকি তৈরির। তিনি এখন সফল।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ

বিদ্যুৎচালিত ঢেঁকিতে সাড়া ফেলেছেন গাইবান্ধার শফিক

আপডেট টাইম : ০৯:১৯:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০২২