ঢাকা ১১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য

অর্থমন্ত্রী যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন সে জন্য সবার কাছে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন সে জন্য সবার কাছে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শুক্রবার (১৪ জুন) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন শেষে অর্থমন্ত্রীর জন্য দোয়া চান প্রধানমন্ত্রী।
এর আগে গতকাল বৃহস্পতিবার (১৩ জুন) অসুস্থ থাকার কারণে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল তার অর্থমন্ত্রী হিসেবে প্রথম বাজেট ২০১৯-২০ অর্থবছরের বাজেট পুরোপুরি উপস্থাপন করতে পারেননি। পরে প্রধানমন্ত্রী বাজেট বক্তৃতার বাকি অংশ পাঠ করেন।

অসুস্থ থাকায় আজ শুক্রবার বাজেটপরবর্তী সংবাদ সম্মেলনও করতে পারেননি অর্থমন্ত্রী। তার পরিবর্তে প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে বাজেটের সারসংক্ষেপ তুলে ধরেন।

শেখ হাসিনা বলেন, ‘বাজেটের সংক্ষিপ্তসার আপনাদের সামনে উপস্থাপন করলাম। আমি জানি, এটা একটু ব্যতিক্রমী। প্রধানমন্ত্রী কখনও প্রশ্নের উত্তর দেয় না। অর্থমন্ত্রী অসুস্থ থাকার কারণে…। এটা তার জন্যও একটু কষ্টকর। কারণ এটা তার প্রথম অর্থমন্ত্রী হিসেবে বাজেট দেবেন, অনেক আকাঙ্ক্ষা ছিল, কিন্তু সেটা পারেননি। আমি চাই, আপনারা সকলেই দোয়া করেন, উনি যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠে।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আর আমাদের সাবেক অর্থমন্ত্রী আমাদের সাথে আছেন, শক্তি সাথে আছে। এ জন্য আমি আগে থেকে উনাকে কাছে রেখে দিয়েছি।’

আজ (শুক্রবার) বিকেল ৩টায় ২০১৯-২০ অর্থবছরের বাজেটপরবর্তী সংবাদ সম্মেলন শুরু হয়। পূর্বঘোষণা অনুযায়ী, এ সংবাদ সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করা হয়। এটি দেশের ৪৮তম এবং বর্তমান সরকারের তৃতীয় মেয়াদের প্রথম বাজেট। ‘সমৃদ্ধ আগামীর পথযাত্রায় বাংলাদেশ : সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের’ শিরোনামে প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয় পাঁচ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা। দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট এটি।

গতকাল বেলা ৩টায় জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বাজেট অধিবেশন শুরু হয়। শুরুতে বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। নতুন অর্থমন্ত্রী হিসেবে এটি তার প্রথম বাজেট।

দাঁড়িয়ে বাজেট বক্তৃতা শুরু করলেও পরে স্পিকারের অনুমতি নিয়ে অর্থমন্ত্রী নিজ আসনে বসে বাজেট উপস্থাপন করেন। কিন্তু বিকেল ৪টার পর অসুস্থ অর্থমন্ত্রীর পক্ষে প্রস্তাবিত বাজেট উপস্থাপন সম্ভব না হওয়ায় স্পিকারের অনুমতি নিয়ে বাকি অংশ সংসদে উপস্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার

অর্থমন্ত্রী যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন সে জন্য সবার কাছে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৮:১২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০১৯