ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

৪ বছরের মধ্যে ডলারের বিপরীতে সর্বোচ্চ শক্তিশালী অবস্থানে রুবল

রাশিয়ার মুদ্রা রুবল চার বছরের মধ্যে মার্কিন ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে। এছাড়া ইউরোর বিপরীতে সাত বছরের মধ্যে সর্বোচ্চ শক্তিশালী অবস্থানে রুবল।

রাশিয়ার মুদ্রা তহবিল নিয়ন্ত্রণ, রুবলে বিদেশি কোম্পানিগুলোর গ্যাসের মূল্য পরিশোধ এবং বকেয়া কর্পোরেট ট্যাক্স পরিশোধের চাপ বৃদ্ধির কারণে রুশ মুদ্রা এত বেশি শক্তিশালী হয়ে উঠেছে।

মস্কো এক্সচেঞ্জের তথ্য অনুসারে, আজ (শুক্রবার) গ্রীনিচ সময় অনুযায়ী ৮টা ১৩ মিনিটে প্রতি ডলারের বিপরীতে ৫৭ দশমিক ৬৭ রুবলে বিক্রি হয়েছে। ২০১৮ সালের মার্চ মাসের পরে এই প্রথম ডলার ও ইউরোর বিপরীতে রাশিয়ার মুদ্রা এত বেশি শক্তিশালী হলো।

এছাড়া ইউরোর বিপরীতে রুবল শতকরা ৫ ভাগ শক্তি অর্জন করেছে। এর ফলে রাশিয়ার মুদ্রাবাজারে প্রতি ইউরো বিক্রি হচ্ছে ৬০ রুবলে। মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ বলছে, রাশিয়ার বিরুদ্ধে নজিরবিহীন নিষেধাজ্ঞা দেয়া সত্বেও ডলার এবং ইউরো মুদ্রার বিপরীতে রুবল শক্তিশালী হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

৪ বছরের মধ্যে ডলারের বিপরীতে সর্বোচ্চ শক্তিশালী অবস্থানে রুবল

আপডেট টাইম : ১০:৪৩:১২ পূর্বাহ্ন, শনিবার, ২১ মে ২০২২