বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:২০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

আবদুল গাফফার চৌধুরীর মরদেহ দেশে আসছে আজ

  • আপডেট টাইম : শনিবার, ২৮ মে, ২০২২
  • ২০৪ বার পঠিত

একুশের অমর সংগীতের রচয়িতা আবদুল গাফফার চৌধুরীর মরদেহ সম্পূর্ণ রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আজ শনিবার ঢাকায় পৌঁছাবে।

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার সাইদা মুনা তাসনিম এ তথ্য জানিয়েছেন।

সাইদা মুনা তাসনিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গাফফার চৌধুরীর মরদেহ সম্পূর্ণ রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করেছে বাংলাদেশ হাইকমিশন, লন্ডন।

তিনি আরো বলেন, সব কিছু ঠিক থাকলে শুক্রবার সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানের ফ্লাইট (ফ্লাইট নম্বর বিজি ২০২) হিথ্রো বিমানবন্দর থেকে আবদুল গাফফার চৌধুরীর মরদেহ নিয়ে রওনা দেবে। ফ্লাইটটি শনিবার বাংলাদেশ সময় দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছাবে। একই ফ্লাইটে গাফফার চৌধুরীর পরিবারের সদস্যদেরও ঢাকায় প্রেরণের ব্যবস্থা করা হয়েছে।

হাইকমিশনার জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহযোগিতায় ১৯৭৪ সালে আবদুল গাফফার চৌধুরী তার স্ত্রীর চিকিৎসার জন্যে লন্ডন আসেন। প্রায় পাঁচ দশক পর বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার শেষ ইচ্ছা অনুযায়ী স্বদেশ ভূমিতে, তার প্রিয় স্ত্রীর কবরের পাশে তাকে দাফনের ব্যবস্থা করেছেন।

তিনি আরো বলেন, আবদুল গাফফার চৌধুরী গত ১৯ মে মারা যান। সেদিন থেকেই বাংলাদেশ হাইকমিশন, লন্ডন সার্বক্ষণিক মরহুমের পরিবারের পাশে রয়েছে। ২০ মে ব্রিকলেন মসজিদে তার প্রথম জানাজার পর পূর্ব লন্ডনের ঐতিহাসিক শহীহিদ আলতাব আলী পার্কের শহিদ মিনারে রাষ্ট্রীয় মর্যাদায় সর্বস্তরের মানুষ তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। গত ২৩ মে বাংলাদেশ হাই কমিশন, লন্ডন তার স্মরণে এক মিলাদ মাহফিল ও শোকসভায় আয়োজন করে।

গাফফার চৌধুরীর মৃত্যুর পর থেকে হাসপাতাল কর্তৃপক্ষ, ব্রিকলেন মসজিদ কর্তৃপক্ষ, ব্রিকলেন ফিউনারেল সার্ভিস ও শহিদ আলতাব আলী পার্ক কর্তৃপক্ষসহ ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির সর্বস্তরের মানুষের কাছ থেকে আমরা সহযোগিতা পেয়েছি বলেও জানান হাইকমিশনার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com