ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

অন্তত একটি পুত্রসন্তান চান ৮০ শতাংশ ভারতীয়: জরিপ

ভারতে নারী-পুরুষের আনুপাতিক হারের উন্নতি ঘটেছে। তবে এখনও জীবদ্দশায় একটি হলেও পুত্রসন্তান কামনা করেন প্রায় ৮০ শতাংশ ভারতীয়। এমন চিত্র উঠে এসেছে ভারতের এক সরকারি জরিপে।

ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভের (এনএফএইচএস-৫) সাম্প্রতিক এক জরিপ বলছে, কন্যাসন্তানের চেয়ে পুত্রসন্তান কামনা করেন অধিকাংশ ভারতীয়। দেশটিতে সামাজিক ও পারিবারিক স্তরে এখনও একটি বিশ্বাস দারুণভাবে প্রচলিত যে, বংশের উপাধি বহন করবে পুরুষরাই। তারা পিতামাতাকে বৃদ্ধ বয়সে দেখাশোনাও করবে। অন্যদিকে, বিয়ের পর বাড়ি ছেড়ে চলে যায় কন্যাসন্তানরা। সেই সাথে, কন্যাসন্তানকে বিয়ে দিতে যৌতুক মারফত বড় অঙ্কের অর্থও খরচ হয়।

জরিপ পরিচালনাকারীরা বলছেন, এ ধরনের মনোভাবের জন্য প্রায় ১০০ বছর ধরে দেশটিতে নারীর তুলনায় পুরুষ বেশি। ২০১১ সালে পরিচালিত সর্বশেষ জরিপ অনুসারে প্রতি ১ হাজার পুরুষের বিপরীতে নারীর সংখ্যা ৯৪০। একই বছর প্রতি ১ হাজার ছেলেশিশুর বিপরীতে মেয়েশিশুর সংখ্যা ৯১৮।

তবে, ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত পরিচালিত এনএফএইচএস-৫’র জরিপ বলছে, জনসংখ্যার আনুপাতিক হারে ঘটছে উল্লেখযোগ্য পরিবর্তন।

প্রথমবারের মতো জরিপ দেখিয়েছে, ভারতে পুরুষের চেয়ে নারী বেশি। দেশটির ১৬ শতাংশ পুরুষ ও ১৪ শতাংশ নারী জানিয়েছে, তারা কন্যাসন্তানের চেয়ে পুত্রসন্তানই বেশি কামনা করে। তবে, ২০১৫-১৬ সালে পরিচালিত জরিপে এসেছিল, ১৮.৫ শতাংশ নারী এবং ১৯ শতাংশ পুরুষই কন্যাসন্তানের চেয়ে পুত্রসন্তানই বেশি করে চান। অর্থাৎ, মনোভাবে পরিবর্তন আসছে। একটি পুত্রসন্তানের আশায় একের পর এক কন্যাসন্তান জন্ম দেয়ার যে প্রবণতা দেখা যায় অনেক ভারতীয় দম্পতির মধ্যে, পাল্টাচ্ছে সেই মনোভাবও।

সূত্র: বিবিসি

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

অন্তত একটি পুত্রসন্তান চান ৮০ শতাংশ ভারতীয়: জরিপ

আপডেট টাইম : ০৮:১২:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২