ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য

পঞ্চম ধাপে ২১ উপজেলায় ভোট ১৮ জুন

জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ: ৫ম উপজেলা পরিষদ নির্বাচনের পঞ্চম ধাপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার (১৮ জুন)। এদিন দেশের মোট ২১ উপজেলায় ভোট গ্রহণ করা হবে। এর মধ্যে ৬টি উপজেলায় ইভিএমে ভোটগ্রহণ করা হবে। এগুলো হলো- গাজীপুর সদর, নারায়ণগঞ্জ বন্দর, বাহ্মণবাড়িয়ার বিজয়নগর, কুমিল্লার আদর্শ সদর ও সদর দক্ষিণ এবং নোয়াখালী সদর উপজেলা। এসব উপজেলায় প্রচার-প্রচারণা শেষ হচ্ছে রোববার (১৬ জুন)।

ইসি কর্মকর্তারা জানান, ভোটের ৩০ ঘণ্টা আগে সব ধরণের প্রচার-প্রচারণা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সে হিসেবে রোববার রাত ১২টার পর থেকে সব ধরনের প্রচারণা বন্ধ থাকবে।
ইসি সূত্রে জানা গেছে, স্থগিতকৃত ৫টি এবং আগের তফসিল অনুয়ায়ি ১৬টিসহ মোট ২১টি উপজেলা ভোট হবে মঙ্গলবার। স্থগিতকৃত ৫ উপজেলা হচ্ছে-নেত্রকোণার পূর্বধলা, সুনামগঞ্জের জামালগঞ্জ, কিশোরগঞ্জের কটিয়াদি, পিরোজপুরের মঠবাড়িয়া ও ফেনীর ছাগালনাইয়া উপজেলা পরিষদের যে পর্যায় থেকে স্থগিত করা হয়েছিল সে পর্যায় থেকে ১৮ জুন ভোট হবে।

অন্যদিকে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আরও ১৬ উপজেলায় ভোট হবে সেগুলো হচ্ছে – শেরপুরের নকলা, নাটোরের নলডাঙ্গা, সিরাজগঞ্জের কামারখন্দ, গাইবান্ধার সুন্দরগঞ্জ, পটুয়াখালীর রাংগাবালী, বরগুনার তালতলী, গাজীপুর সদর, নারায়ণগঞ্জ বন্দর, মাদারীপুর সদর, রাজবাড়ীর কালুখালী, হবিগঞ্জের শায়েস্তাাগঞ্জ, ব্রাহ্মণবাড়ীয়ার বাঞ্ছারামপুর ও বিজয়নগর, কুমিল্লার আদর্শ সদর ও সদর দক্ষিণ এবং নোয়াখালী সদর উপজেলা।

এর আগে চার ধাপে ১০ মার্চ, ১৮ মার্চ, ২৪ মার্চ ও ৩১ মার্চ দেশের প্রায় সাড়ে চারশ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার

পঞ্চম ধাপে ২১ উপজেলায় ভোট ১৮ জুন

আপডেট টাইম : ১০:০৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৫ জুন ২০১৯