ঢাকা ০৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

‘হাউজ অব দ্য ড্রাগন’ এ ফিরছে জন স্নো!

‘গেম অব থ্রোনস’ এর ভক্তদের জন্যে এবার থাকছে বিশেষ চমক। সবার প্রিয় চরিত্র জন স্নো-কে নিয়ে ‘গেম অব থ্রোনস’ এ একটি স্পিন অফ বানাতে চলেছে তারা। গটের গল্প যেখানে শেষ হয়েছে, সেখানে দেখা গেছে জন স্নো ফিরে গিয়েছে উত্তরে, উত্তর থেকে আসা বিপদ থেকে দেশ রক্ষা করতে। কিন্তু তারপর যা হতে যাচ্ছে সেসব নিয়েই থাকছে সামনের প্রিকুয়েলের চমক।

ছোটপর্দার সবচেয়ে জনপ্রিয় সিরিজগুলোর মধ্যে নিঃসন্দেহে নাম আসে ‘গেম অব থ্রোনস’র। শেষ হয়ে যাওয়ার পরেও এই শো নিয়ে চর্চা থামেনি। এর বড় কারণ হল চলতি বছরের অগাস্ট মাসেই মুক্তি পাচ্ছে এই জনপ্রিয় সিরিজের প্রিকুয়েল। যার নাম ‘হাউজ অব দ্য ড্রাগন’। কিন্তু এবার তার চেয়েও বড় ঘোষণা দিলেন সিরিজের নির্মাতা। ফিরে আসছে জন স্নো। ‘গেম অব থ্রোনস’ এর সবচেয়ে জনপ্রিয় চরিত্রে অভিনয় করে কিট হ্যারিংটনও পৌঁছে গিয়েছেন জনপ্রিয়তার শীর্ষে। এই চরিত্র যে আবার ফিরে আসছে, সে ঘোষণার পর থেকেই জন স্নো এবং ‘গেম অব থ্রোনস’ এর ভক্তদের মধ্যে বেড়ে গেছে উচ্ছ্বাস।

এই গল্পেও কিট হ্যারিংটনকেই দেখা যাবে জন স্নো এর ভূমিকায়। তবে এই কাহিনী নিয়ে কতগুলো সিজন হতে চলেছে বা কতগুলো করে পর্ব থাকবে, তা এখনও জানা যায়নি। আগামী অগাস্টে আসছে ‘গেম অব থ্রোনস’ এর প্রিকুয়েল ‘হাউজ অব দ্য ড্রাগন’। যে ‘উইন্টার’ এর আশঙ্কায় গোটা ‘গেম অব থ্রোনস’ কেটেছে, তার আগের ‘উইন্টার’ নিয়েই এই ‘হাউজ অব দ্য ড্রাগন’ এ গল্প হতে চলেছে বলে শোনা যাচ্ছে। আগস্টের ২২ তারিখ এই সিরিজের প্রথম পর্বটি সম্প্রচার হবে।
সূত্র: দ্য হিন্দু।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

‘হাউজ অব দ্য ড্রাগন’ এ ফিরছে জন স্নো!

আপডেট টাইম : ০৫:১২:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুন ২০২২