ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

একাত্তরের নির্ভীক কূটনীতিক মহিউদ্দিন আহমেদ আর নেই

বিশিষ্ট কূটনীতিক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব ও রাষ্ট্রদূত মহিউদ্দিন আহমদ মারা গেছেন (ইন্নালিল্লাহি …..রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষ ত্যাগ করে প্রবাসে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে লড়াইয়ে যোগ দেন।

সোমবার (২০ জুন) সন্ধ্যায় রাজধানীর উত্তরার বাসায় মারা যান তিনি। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী বিলকিসি মহিউদ্দিন।

বিলকিসি মহিউদ্দিন সন্ধ্যায় সংবাদমাধ্যমকে বলেন, উনি আর নেই। আমাদের ছেড়ে চলে গেছেন।

মহিউদ্দিন আহমদের ছোট ভাই জিয়াউদ্দিন আহমদ জানান, তিনি লিভার সিরোসিস, কিডনি জটিলতা এবং ডায়াবেটিসে ভুগছিলেন। তিন সপ্তাহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নেয়ার পর চারদিন আগে তাকে বাসায় নিয়ে আসা হয়েছিল।

একাত্তরের সময়ে লন্ডনে তৎকালীন পাকিস্তান হাই কমিশনে কর্মরত ছিলেন মহিউদ্দিন। ১ অগাস্ট ট্রাফলগার স্কয়ারে মুক্তিযুদ্ধের পক্ষে এক সমাবেশে তিনি পাকিস্তানের পক্ষ ত্যাগ করার ঘোষণা দেন।

ইউরোপের দেশগুলোতে কর্মরত বাঙালি কূটনীতিকদের মধ্যে তিনিই প্রথম পাকিস্তানের পক্ষ ত্যাগ করে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনমত গঠনের কাজে যোগ দেন।

মহিউদ্দিন আহমদ ১৯৪৪ সালের ১৯ জুন ফেনীর নুরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। একাত্তরের উত্তাল দিনগুলোতে লন্ডনে তৎকালীন পাকিস্তান হাই কমিশনে কর্মরত ছিলেন মহিউদ্দিন। ১ অগাস্ট ট্রাফলগার স্কয়ারে মুক্তিযুদ্ধের পক্ষে এক সমাবেশে পাকিস্তানের পক্ষ ত্যাগ করার ঘোষণা দেন তিনি। পরে বিচারপতি আবু সাঈদ চৌধুরীর নেতৃত্বে যুক্তরাজ্যে মুক্তিযুদ্ধের পক্ষে সার্বক্ষণিক ভিত্তিতে কাজ করেন।

ইউরোপের দেশগুলোতে কর্মরত বাঙালি কূটনীতিকদের মধ্যে মহিউদ্দিনই প্রথম পাকিস্তানের পক্ষ ত্যাগ করে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনমত গঠনের কাজে যোগ দেন। সেই উত্তাল সময়ে ২৩ আগস্ট তার প্রথম সন্তানের জন্ম হয়।

নব্বইয়ের পর বিএনপি-জামায়াত জোট সরকার তাকে চাকরিচ্যুত করে। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে তাকে চাকরিতে পুনর্বহাল করে এবং পররাষ্ট্র সচিব হিসেবে তিনি অবসর নেন। অবসরজীবনে নিয়মিত কলাম লিখেছেন মহিউদ্দিন আহমদ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

একাত্তরের নির্ভীক কূটনীতিক মহিউদ্দিন আহমেদ আর নেই

আপডেট টাইম : ০৮:৫৭:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০২২