ঢাকা ১১:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক টপ এন্ড সিরিজে বাংলাদেশ এইচপির সেমিফাইনাল প্রতিপক্ষ চূড়ান্ত শোকে স্তব্ধ নরওয়ে, অষ্টম হাকনের নেতৃত্বে নতুন যুগের সূচনা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

স্কুলের আবাসিক ভবনে ছাত্রের রহস্যজনক মৃত্যু

টাঙ্গাইল শহরের সৃষ্টি একাডেমিক স্কুলের আবাসিক ভবন থেকে পঞ্চম শ্রেণির এক ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২০ জুন) সন্ধ্যায় বিশ্বাস বেতকা সুপারি বাগান এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায় ভবনের দায়িত্বরত শিক্ষকরা।

নিহত ছাত্র শিহাব মিয়া সখীপুর উপজেলার বেড়বাড়ি গ্রামের প্রবাসী ইলিয়াস হোসেনের ছেলে।

তার পরিবারের অভিযোগ, এটি রহস্যজনক মৃত্যু। এটা কোন স্বাভাবিক ও আত্মহত্যার মতো ঘটনা নয়। তাই তদন্ত সাপেক্ষে শাস্তির দাবি করেন শিহাবের পরিবারের সদস্যরা।

শিহাবের ফুপাতো ভাই আল আমিন সিকদার বলেন, চার মাস আগে সৃষ্টিতে ৫ম শ্রেণিতে শিহাব মিয়াকে ভর্তি করা হয়। সৃষ্টি থেকে আমাদের জানানো হয়েছে শিহাব এক্সিডেন্ট করেছে। আবার ফোন করে বলে শিহাব মাথা ঘুরে পড়ে গেছে। শিহাব যেখানে থাকতো আমাদের সেখানে যেতে দেওয়া হয়নি। শিহাব আত্মহত্যা করার মতো ছেলে না। আমরা মনে করছি, এটি একটি হত্যাকাণ্ড। তদন্ত সাপেক্ষে সৃষ্টি কর্তৃপক্ষের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

শিহাবের দাদা ইসমাইল হোসেন বলেন, বাড়ি থেকে যোগাযোগের জন্য ফোন করা হলে সব সময় শিহাবকে পাওয়া যেতো না। সৃষ্টি কর্তৃপক্ষ শিহাবের হাতে ফোন দিতো না। বিষয়টি খুব রহস্যজনক।

সৃষ্টি একাডেমিক স্কুলের ভাইস প্রিন্সিপাল আনোয়ার হোসেন বলেন, সে ঝর্ণার সঙ্গে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে।

এ বিষয়ে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুহাম্মদ সরোয়ার হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। শিশুটির গলার নিচে হালকা দাগ আছে। এছাড়া শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই। তদন্ত চলমান রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের পর মূল ঘটনা জানা যাবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি

স্কুলের আবাসিক ভবনে ছাত্রের রহস্যজনক মৃত্যু

আপডেট টাইম : ০৯:০১:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০২২