মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সুর ও সংগীতের জাদু ফেলে– চির নিদ্রায় আশা ভোঁসলে দেশবাসীকে বাংলা নব বর্ষের শুভেচ্ছা জানালেন আনিসুল হক আনসারী দেশবাসীকে শুভেচ্ছা জানালেন সিটিজেন নিউজ২৪-এর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক আনসারী বিদেশি পিস্তল ও গুলিসহ দুইজন গ্রেফতার: ডিবি পুলিশ ঢাকা–সিলেট–ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট ফের চালু ১ জুলাই থেকে নিহত আরমানের পরিবারকে সান্ত্বনা দিতে সরজমিনে এমপি কামরুল দক্ষিণ এশীয় যুব টেবিল টেনিসে বাংলাদেশের ঐতিহাসিক সাফল্য তেলের লাইনে দাঁড়িয়ে নাগেশ্বরীতে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার পুলিশ সংস্কারে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সহায়তা চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সরকার পুলিশ কমিশন গঠনের পরিকল্পনা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

কাপ্তাই হ্রদে ডুবে নিথর হলো ২ বন্ধু

  • আপডেট টাইম : বুধবার, ২২ জুন, ২০২২
  • ২৩৯ বার পঠিত

রাঙ্গামাটি শহরে কাপ্তাই হ্রদের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে পৌরসভার ৪নং ওয়ার্ডের বিজিবি রোড এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত দুই শিশু হলো- ওই ওয়ার্ডের এডিসি কলোনীর বাসিন্দা মুসিবুর রহমানের ছেলে মাহিদুর রহমান মুহিত (১১) ও সিরাজ সওদাগরের নাতি আহনাফ সাদিব ইনাম (১১)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে দুই বন্ধু এক সঙ্গে কাপ্তাই হ্রদের পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে যায়। পরে আশেপাশের লোকজন ও বিজিবির সদস্যরা এসে দুই শিশুকে অচেতন অবস্থায় রাঙ্গামাটি সদর হাসপাতালে নেয়। এ সময় চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

৪নং ওয়ার্ডের সাবেক পৌর কাউন্সিলর মিজানুর রহমান বাবু জানান, বিজিবি এলাকায় খেলতে গিয়ে দুই শিশু পানিতে পড়ে গেলে বিজিবি সদস্য ও আশেপাশের লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

রাঙ্গামাটি কোতয়ালী থানার ওসি কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com