সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
‎কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ কুখ্যাত সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক ‎ চোরের নজর এবার লবণ মাঠে ! পেকুয়ায় লবণ মাঠের পলিথিন ও লবণ নিয়ে গেল চোরেরা বিএমইউ জামে মসজিদে ঈদের জামাত সকাল ৮টায় বিস্ফোরণে কেঁপে উঠল ইরানের রাজধানী ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠানে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ গঠনের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজের সূচি ঘোষনা করল বিসিবি খালে পানিপ্রবাহ নিশ্চিত করতে হবে, সরকারি টাকা চুরি করতে দেওয়া যাবে না: তথ্যমন্ত্রী ‎কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ কুখ্যাত সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক ‎ পুলিশ ও র‌্যাবের শীর্ষ পদে বদলি জনগণের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতির লক্ষ্য: প্রধানমন্ত্রী

দীর্ঘ ৮ মাস পর দেশে ফিরছেন রওশন এরশাদ

  • আপডেট টাইম : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ২১৯ বার পঠিত

দীর্ঘ ৮ মাস থাইল্যান্ডে চিকিৎসা শেষে সোমবার (২৭ জুন) দেশে ফিরছেন সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ।

দুপুর ১২টা ১০ মিনিটে রওশন এরশাদকে বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে জানা গেছে।

এর আগে, গত বছরের ৫ নভেম্বর উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে যান রওশন। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তিনি।

বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মো. মামুন হাসান গণমাধ্যমকে জানান, রওশন এরশাদ স্থানীয় সময় সকাল ১০টা ৩৫ মিনিটে থাই এয়ারওয়েজের টিজি-৩২১ বিমানে ব্যাংককের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেবেন। দুপুর ১২টা ১০ মিনিটে তার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

এ সময় বিরোধীদলীয় নেতার দীর্ঘ চিকিৎসাকালে তার সঙ্গে অবস্থানকারী ছেলে রাহ্গীর আল মাহি (সাদ এরশাদ) ও পুত্রবধূ মাহিমা এরশাদ উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, জাতীয় সংসদের বাজেট অধিবেশন শেষে তিনি আগামী ৪ জুলাই রুটিন চেকআপের জন্য ফের ব্যাংককের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com