ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য নরসিংদী তে জনস্বার্থে মোবাইল কোর্ট জনগণের ভালোবাসায় মির্জা ফখরুল: নীতি, আদর্শ ও নেতৃত্বের এক উজ্জ্বল উদাহরণ সংসদ কক্ষে নিজের আসনে বসে ভোট গ্রহণ দেখলেন প্রধানমন্ত্রী

ইতালিতে আওয়ামী লীগ নেতার মতবিনিময়

অনলাইন ডেস্ক,সিটিজেন নিউজ: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফিনল্যান্ড সফরকালে ইতালি আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে ফিনল্যান্ড যান ইতালি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু। ফিনল্যান্ড সফর শেষে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় এবং নৈশভোজ করেন তিনি।

বৃহস্পতিবার (১৩ জুন) স্থানীয় একটি রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রোমের ফুড অব রোমা রেস্তোরায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ইতালি আওয়ামী লীগের সহ সভাপতি জাহাঙ্গীর ফরাজী। এ সময় দীর্ঘ আট মাস পর দেশ থেকে আসা ইতালি আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলী আহম্মদ ঢালী গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। আরও উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার লুৎফর রহমান, জামান মোক্তার, দ্বীন মোহাম্মদ দিনু, রোম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলীল বন্দুকছি, সিনিয়র সহ সভাপতি স্বপন হাওলাদার, যুবলীগের সম্পাদক মণ্ডলীর সদস্য মহি উদ্দিন তফাদরসহ অনেকে।

ঈদের শত ব্যস্ততার মধ্যে ইতালি আওয়ামী লীগের পক্ষ থেকে ফিনল্যান্ড যাওয়ায় ইতালি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু এবং রোম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী সুইটের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান দলীয় নেতাকর্মীরা।

এমএ রব মিন্টু বলেন, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছি ইতালি প্রবাসীদের জন্য দূতাবাসের স্থায়ী ভবন ক্রয় করে দেয়ার জন্য। ইতালি প্রবাসীদের পাসপোর্ট সমস্যা তুলে ধরেছি প্রধানমন্ত্রীর সামনে। এ ছাড়াও বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি।

জাহাঙ্গীর ফরাজী বলেন, রোমের এ দুই নেতা ফিনল্যান্ড গিয়ে আমাদের মান রক্ষা করেছে।

এদিকে ইতালিতে প্রায় দুই হাজার পাসপোর্ট বিভিন্ন ভুলের কারণে নবায়ন হচ্ছে না। দূতাবাস জানিয়েছেন তাদের সদিচ্ছার থাকা সত্ত্বেও বাংলাদেশ পাসপোর্ট অফিস থেকে কোনো সুরাহার উদ্যোগ নেয় না বলে নবায়ন স্থগিত রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ইতালিতে আওয়ামী লীগ নেতার মতবিনিময়

আপডেট টাইম : ১১:২৭:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জুন ২০১৯