বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

মক্কা নগরীতে হজ মেডিকেল সেন্টার পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ২০৬ বার পঠিত

সৌদি আরবের মক্কা নগরীতে অবস্থিত বাংলাদেশ হজ মেডিকেল সেন্টার পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। এসময় হজ মেডিকেল সেন্টারের বিভিন্ন বিভাগ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন তিনি।

সোমবার হজ মেডিকেল টিম-১ এর দলনেতা স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. মো. বেলাল হোসেন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরও স্বাক্ষর করেন হজ মেডিকেল টিম-২ এর দলনেতা বগুড়া আর্মি মেডিকেল কলেজের উপদেষ্টা অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. বোরহান উদ্দীন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছর বাংলাদেশ থেকে আগত হাজিদের স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে গত ৩ জুন থেকে সমন্বিত হজ চিকিৎসক দলের ১৩৮ জন সদস্য কর্মরত রয়েছেন। প্রতিদিন গড়ে ১১০০-১২০০ জন হাজিকে ওই সেন্টারের মাধ্যমে সেবা দেওয়া হচ্ছে।

হজ মেডিকেল সেন্টার পরিদর্শনকালে মন্ত্রী সেবা গ্রহণকারী হাজিদের সঙ্গে মতবিনিময় করেন। এছাড়াও হাজিদের সার্বিক স্বাস্থ্যবিধি মেনে চলা, নিয়মিত মাস্ক ব্যবহার করা, অতিরিক্ত ঠান্ডা পানীয় পরিহার, রোদে ছাতা ব্যবহার করা ও বেশি বেশি পানি পানসহ সার্বিক সুস্থতা বজায় রাখার জন্য পরামর্শ দেন।

এসময় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার। ডা. মো. বেলাল হোসেন ও ডা. মো. বোরহান উদ্দীন স্বাস্থ্যমন্ত্রীকে হজ মেডিকেল সেন্টারের বিভিন্ন সেবা সম্পর্কে অবহিত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com