ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য

আজীবন ছাত্রদল করার ভাবনা সঠিক না : গয়েশ্বর

জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ:ছাত্রদলের বয়সসীমা তুলে দিয়ে ধারাবাহিক কমিটির দাবিতে যারা আন্দোলন করছে তাদের দাবির প্রতি দলের সহানুভূতি রয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র।

তিনি বলেন, ‘যারা অবস্থান করছে তারা যদি রাজনীতি করতে চায় তবে আমরা শতভাগ সহযোগিতা করব। যারা ছাত্র নয়, তাদের ছাত্র রাজনীতি করা উচিত নয়। যারা ছাত্র তারা ছাত্র রাজনীতি করবে। ছাত্র রাজনীতির পরিসমাপ্তি আছে। এরপর তারা অন্য রাজনীতি বা জাতীয় রাজনীতিতে আসে। যদি আমরা পণ করি আজীবন ছাত্রদল করব সেই ভাবনা সঠিক নয়। আমি হরতালের কারণে সময়মতো চাকরির দরখাস্ত দিতে পারিনি- এটা কেউ শুনবে?’
তিনি বলেন, ‘আমি তাদের অনুরোধ করব, তোমরা মানসিকভাবে প্রস্তুত হও ছাত্র রাজনীতির বাইরে তোমরা কে কী অবদান রাখতে পার। তোমরা রাজনীতি করতে চাইলে দল শতভাগ সহযোগিতা করবে।’

নয়াপল্টনে নিজের রাজনৈতিক কার্যালয়ে রোববার দুপুরে সাংবাদিকদের কাছে বিক্ষুব্ধ ছাত্রদল নেতাকর্মীদের উদ্দেশে এসব কথা বলেন গয়েশ্বর।

তিনি বলেন, ‘বিভিন্ন সময় যারা ছাত্রদলের নেতৃত্ব দিয়েছেন তারা ছাত্রদলের কমিটির বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন। যারা দীর্ঘিদিন ছাত্র রাজনীতি করেছে তাদের সুযোগ আছে রাজনীতির অন্যান্য ক্ষেত্রে ভূমিকা রাখার। তাছাড়া ছাত্ররা ছাত্র রাজনীতি করবে এটা সাধারণ মানুষের ইচ্ছা। যারা ছাত্র নয়, তারা ছাত্র রাজনীতি করলে মানুষ সমালোচনা করে। যাদের যেখানে মানায় তাদের সেখানে থাকা উচিত। রাজনীতি করার সুযোগ দেয়া হবে। যারা অবস্থা নিচ্ছেন তাদের এটা বুঝতে হবে। তাদের রাজনীতি করার সুযোগ দেয়া হবে এটা তারেক রহমানের কথা।’

গয়েশ্বর আরও বলেন, ‘অতীতে যেমন কমিটি হয়েছে এবারও তাই হবে। পরিবর্তন হবে না এমন তো হতে পারে না।’

তিনি বলেন, ‘অনেক ছাত্রনেতা বড় বড় নেতা হয়েছেন, জাতীয় রাজনীতিতে অনেক বড় বড় ভূমিকা রাখছেন। সোহেল, জুয়েল, আমান, দুদু, এরা ছাত্রদলের প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলেন একসময়। তারাও একসময় দায়িত্বে আসবে।’

গয়েশ্বর বলেন, ‘যুবদল পারে না বলে যদি বলি আমি যুবদল করতে চাই- সেটা তো হবে না। হরতালের কারণে সময়মতো চাকরির দরখাস্ত দিতে পারিনি- এটা

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার

আজীবন ছাত্রদল করার ভাবনা সঠিক না : গয়েশ্বর

আপডেট টাইম : ০৯:০৩:০৫ অপরাহ্ন, রবিবার, ১৬ জুন ২০১৯