ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সারাদিন স্বর্ণদ্বীপে, সন্ধ্যায় ফিরে সচিবালয়ে প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ শবনম বুবলী সহকর্মী সোহেল খানের প্রয়াণে আবেগঘন স্মৃতিচারণ করেছেন স্কুল-কলেজে কমিটি গঠনে নতুন নির্দেশনা, সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি পেট্রাপোল সীমান্তে বৈঠক ও সহিংসতায় গভীর ষড়যন্ত্র রয়েছে: রিজভী ৪ মাসে ৮ হাজার ৬৪৯ টন প্রাণিজ পণ্য রপ্তানি, আয় ৩০৯ কোটি টাকা বাংলাদেশের বোলারদের শাসন করে অ্যাকারম্যানের ১৫০ চলতি গ্রীষ্মে যুক্তরাজ্যে তাপপ্রবাহ-জনিত মৃত্যু রেকর্ড ৫,২৫৮ জন ২০৩২ সাল পর্যন্ত জিএসপি সুবিধা দেবে কানাডা নিরাপদ খাদ্য আইনে ১০ লাখ টাকা জরিমানার প্রস্তাব

রিকশা থেকে নামিয়ে গৃহবধূকে ধর্ষণ, গ্রেফতার ৬

চট্টগ্রাম নগরীর খুলশী থানার জিইসি বাটা গলি সংলগ্ন ফ্লাইওভারের নিচে গৃহবধূ ধর্ষণের ঘটনায় ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।

এর আগে, সোমবার রাতে খালার বাসা থেকে নিজ বাসায় যাওয়ার পথে রিকশা থেকে নামিয়ে ঐ গৃহবধূকে দলবেঁধে ধর্ষণ করা হয়।

গ্রেফতাররা হলেন- ফারুক হোসেন, আবদুর রহমান, আরিফ, সাইফুল ইসলাম শান্ত, আবদুল খালেক ও হোসেন। তাদের মধ্যে ফারুক একটি হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী, আবদুর রহমান রিকশাচালক ও আরিফ হকার।

জানা গেছে, ঘটনার পরে ৯৯৯ এ খবর পেয়ে পুলিশ ঐ নারীকে উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করে। পরে ভিকটিমের মামলার ভিত্তিতে মঙ্গলবার আরো তিনজনকে গ্রেফতার করা হয়।

খুলশী থানার ওসি সন্তোষ কুমার চাকমা বলেন, ঐ নারীকে বহনকারী রিকশাচালক অপর এক চালকের মাধ্যমে ৯৯৯ এ ফোন করে বিষয়টি পুলিশকে জানায়। গ্রেফতার ৬ জনকে আদালতে পাঠানো হয়েছে।

তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হয়েছে। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভিকটিম ঐ নারী চিকিৎসাধীন রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সারাদিন স্বর্ণদ্বীপে, সন্ধ্যায় ফিরে সচিবালয়ে প্রধানমন্ত্রী

রিকশা থেকে নামিয়ে গৃহবধূকে ধর্ষণ, গ্রেফতার ৬

আপডেট টাইম : ০৮:৪৫:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০২২