ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

সজীব ওয়াজেদ জয় তরুণ প্রজন্মের অহংকার: এনামুল হক শামীম

পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয় তরুণ প্রজন্মের অহংকার। বাংলাদেশের তিনি এমন একজন তরুণ আইকন যিনি বদলে দিয়েছেন দেশের বেকার যুবকদের ভাগ্য। ডিজিটাল বাংলাদেশে দুর্বার গতিতে ছুটে চলা যার হাত ধরেই।

বুধবার সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন ও স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শরিয়তপুরে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

এনামুল হক শামীম বলেন, তথ্য প্রযুক্তি খাতে বাংলাদেশ দীর্ঘদিন পিছিয়ে ছিলো। এ খাতে বাংলাদেশকে এগিয়ে নিতে সজীব ওয়াজেদ জয়ের প্রস্তাবে ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের জাতীয় নির্বাচনে দলীয় ইশতেহারে ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। সে সময় বিরোধী পক্ষ ডিজিটাল বাংলাদেশ নিয়ে নানা কটাক্ষ, সমালোচনা করলেও আজ তথ্য ও প্রযুক্তিগত সুবিধা মানুষের হাতের মুঠোয়। দ্রুত ডিজিটাল প্রযুক্তির প্রসারে এগিয়ে থাকা দেশের তালিকায় উঠে এসেছে বাংলাদেশের নাম।

তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার হাতে গড়া সংগঠন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। প্রতিষ্ঠার শুরু থেকেই এ সংগঠনের নেতাকর্মীরা এ দেশের সব দুর্যোগ-দুর্বিপাকে ভূমিকা রেখেছে।

আলোচনা সভায় অংশগ্রহণ করেন- নড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদ্য সাবেক আহবায়ক দেলোয়ার হোসেন আকন, সদস্য সেকেন্দার আলম রিন্টু, সখিপুর থানার সাবেক আহবায়ক আসাদুজ্জামান বিপ্লব, যুগ্ম আহ্বায়ক ওয়াসিম বেপারী প্রমুখ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

সজীব ওয়াজেদ জয় তরুণ প্রজন্মের অহংকার: এনামুল হক শামীম

আপডেট টাইম : ০৮:৩৭:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২