ঢাকা ১০:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্মাতা শুকুর বিদায়ে চঞ্চলের আবেগঘন পোস্ট না ফেরার দেশে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু ব্যবহারসীমা নিয়ে উদ্বেগ, চ্যাট ও ওয়ার্ক মোড এক করছে চ্যাটজিপিটি ভালো কাজের নিয়তেও মেলে সওয়াব নির্বাচন কমিশন ও জাতীয় সংলাপে এককভাবে অংশ নেবে না জামায়াত ফল পরিবর্তন হওয়া এইচএসসির উত্তরপত্র আবারও মূল্যায়ন করা হবে: শিক্ষামন্ত্রী ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর ভেনেজুয়েলায় সংস্কারের উপায় খুঁজছেন মাচাদো গাজীপুরে শ্রমিকদের বাড়ী ভাড়া এক টাকাও বাড়ানো যাবে না,অনুরোধে মো মজিবুর রহমান এমপি হাঁসের মাংসের যত উপকারিতা

স্বামী-স্ত্রী হচ্ছেন প্রসেনজিৎ-শ্রাবন্তী

‘মায়ার বাঁধন’ সিনেমার মাধ্যমে জুটি বেঁধেছিলেন কিংবদন্তি টলিউড অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি ও জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী। সেখানে প্রসেনজিতের মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

১৯৯৭ সালে মুক্তি পায় ‘মায়ার বাঁধন’। এরপর দীর্ঘ ২৫ বছর হয়ে গেল। এই লম্বা সময়ে কেবল একটি সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন প্রসেনজিৎ ও শ্রাবন্তী। ‘কাবেরী অন্তর্ধান’ নামের সেই সিনেমায় প্রসেনজিৎ ছিলেন শিক্ষক, আর তার ছাত্রী শ্রাবন্তী।

এবার নতুন পরিচয়ে পর্দায় হাজির হচ্ছেন তারা। সায়ন্তন ঘোষালের পরিচালনায় নতুন সিনেমায় যুক্ত হয়েছেন ওপার বাংলার এ দুই তারকা। সিনেমাটিতে স্বামী-স্ত্রীর ভূমিকায় দেখা যাবে প্রসেনজিৎ ও শ্রাবন্তীকে। এমন এক দম্পতির গল্প এতে উঠে আসবে, যাদের বয়সের মধ্যে পার্থক্য থাকবে অনেক। আগামী সেপ্টেম্বরেই সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানা গেছে।

কিছুদিন আগেই লন্ডন থেকে শুটিং করে এসেছেন শ্রাবন্তী। আবারও উড়াল দিতে হবে সেখানে। কারণ নতুন সিনেমাটির চিত্রায়ন হবে সেখানেই। সিনেমাটির নাম অবশ্য এখনও চূড়ান্ত হয়নি।

সিনেমাটি সম্পর্কে নির্মাতা সায়ন্তন জানিয়েছেন, এই দম্পতির বয়সের মধ্যে অনেক ফারাক। তারা থাকেন লন্ডনে, সেখানেই এক সাময়িক ক্রাইসিসের মধ্যে পড়েন। কীভাবে সেই ক্রাইসিস থেকে বের হয়ে আসেন, সেটা নিয়েই সিনেমার গল্প এগোবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নির্মাতা শুকুর বিদায়ে চঞ্চলের আবেগঘন পোস্ট

স্বামী-স্ত্রী হচ্ছেন প্রসেনজিৎ-শ্রাবন্তী

আপডেট টাইম : ০৮:৪১:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২