ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা `২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল’ অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা সামনে কাজে লাগাতে চান শান্ত থাইল্যান্ডে একযোগে ৫১ হামলা ও অগ্নিসংযোগ: আইএসওসি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের বিশ্বব্যাপী প্রচার-প্রচারণা জোরদার প্রবাসীদের অধিকার, মানবিক সহায়তা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে নতুন উদ্যোক্তা ও স্বেচ্ছাসেবীদের সম্পৃক্ত করার উদ্যোগ বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত

স্বামী-স্ত্রী হচ্ছেন প্রসেনজিৎ-শ্রাবন্তী

‘মায়ার বাঁধন’ সিনেমার মাধ্যমে জুটি বেঁধেছিলেন কিংবদন্তি টলিউড অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি ও জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী। সেখানে প্রসেনজিতের মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

১৯৯৭ সালে মুক্তি পায় ‘মায়ার বাঁধন’। এরপর দীর্ঘ ২৫ বছর হয়ে গেল। এই লম্বা সময়ে কেবল একটি সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন প্রসেনজিৎ ও শ্রাবন্তী। ‘কাবেরী অন্তর্ধান’ নামের সেই সিনেমায় প্রসেনজিৎ ছিলেন শিক্ষক, আর তার ছাত্রী শ্রাবন্তী।

এবার নতুন পরিচয়ে পর্দায় হাজির হচ্ছেন তারা। সায়ন্তন ঘোষালের পরিচালনায় নতুন সিনেমায় যুক্ত হয়েছেন ওপার বাংলার এ দুই তারকা। সিনেমাটিতে স্বামী-স্ত্রীর ভূমিকায় দেখা যাবে প্রসেনজিৎ ও শ্রাবন্তীকে। এমন এক দম্পতির গল্প এতে উঠে আসবে, যাদের বয়সের মধ্যে পার্থক্য থাকবে অনেক। আগামী সেপ্টেম্বরেই সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানা গেছে।

কিছুদিন আগেই লন্ডন থেকে শুটিং করে এসেছেন শ্রাবন্তী। আবারও উড়াল দিতে হবে সেখানে। কারণ নতুন সিনেমাটির চিত্রায়ন হবে সেখানেই। সিনেমাটির নাম অবশ্য এখনও চূড়ান্ত হয়নি।

সিনেমাটি সম্পর্কে নির্মাতা সায়ন্তন জানিয়েছেন, এই দম্পতির বয়সের মধ্যে অনেক ফারাক। তারা থাকেন লন্ডনে, সেখানেই এক সাময়িক ক্রাইসিসের মধ্যে পড়েন। কীভাবে সেই ক্রাইসিস থেকে বের হয়ে আসেন, সেটা নিয়েই সিনেমার গল্প এগোবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা

স্বামী-স্ত্রী হচ্ছেন প্রসেনজিৎ-শ্রাবন্তী

আপডেট টাইম : ০৮:৪১:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২