ঢাকা ১০:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ভয় দেখিয়ে ছাত্রকে বলাৎকার, শিক্ষক কারাগারে

দিনাজপুর সদর উপজেলার সোনাপীর দারুল উলুম কওমি মাদরাসার এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে ওয়াক্কাস আলী নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৯ জুলাই) বিকেল ৫টার দিকে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত ওয়াক্কাস আলী দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার কাজল গ্রামের তাবেজ আলীর ছেলে ও দিনাজপুর শহরের সর্দারপাড়া সোনাপীর  দারুল উলুম কওমি মাদরাসার সহকারী শিক্ষক

মামলার এজাহার সূত্রে জানা যায়, সোনাপীর দারুল উলুম কওমি মাদরাসার হেফজ বিভাগের অধ্যায়নরত এক ছাত্রকে চলতি বছরের ২ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে শিক্ষক ওয়াক্কাস আলী তার কক্ষে ডেকে নিয়ে ভয়ভীতি দেখিয়ে বলাৎকার করেন। পরে তাকে বিষয়টি অন্য কাউকে না জানানোর জন্য হুমকি দেন।

পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারলে মাদরাসার মুহতামিম আফজাল হোসেনকে অবগত করে বিচার দাবি করেন। পরে গত ২৮ জুলাই পরিবারের পক্ষ থেকে কোতোয়ালি থানায় মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষক ওয়াক্কাস আলীকে গ্রেফতার করে।

দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মাওলা বলেন, অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। ওই ছাত্রকে ফরেনসিক রিপোর্টের জন্য এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

ভয় দেখিয়ে ছাত্রকে বলাৎকার, শিক্ষক কারাগারে

আপডেট টাইম : ০৮:০৯:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৩০ জুলাই ২০২২