ঢাকা ১১:০৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা শূকরের ভাইরাস সোয়াইন ফ্লু’তে আক্রান্ত ইমরান হাশমি গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে : নাহিদ ইসলাম স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১১ হাজার ইয়াবাসহ সৌদিগামী যাত্রী রিয়াদ আটক

বিস্কুটের প্যাকেটে বিশেষভাবে লুকানো ১১ হাজার ৬২৫ পিস ইয়াবাসহ সৌদি আরবগামী যাত্রী রিয়াদ হোসেনকে আটক করা হয়েছে।

শনিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এভিয়েশন সিকিউরিটির(এভসেক) সদস্যরা তাকে আটক করে। আইনগত ব্যবস্থার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে এমিরেটস এয়ারলাইনের একটি ফ্লাইটে রিয়াদগামী যাত্রী মো. রিয়াদ হোসেন বহির্গমনের উদ্দেশে বিমানবন্দরে আসেন। যাত্রী রো-বি’তে তিনি ব্যাগ বুকিং দিয়ে বোর্ডিং কার্ড সংগ্রহ করে ইমিগ্রেশনে চলে যান। তার ব্যাগটি চেকিংয়ে এলে দায়িত্বরত অ্যাভসেক সদস্য স্ক্যানার মো. আবু বকর সিদ্দিক ও এএসজি শাহীন মিয়া ব্যাগের ভেতর বিশেষভাবে লুকানো ট্যাবলেট জাতীয় বস্তু দেখতে পান।

পরে তারা বিষয়টি স্ক্যানার বিভাগের সুপারভাইজারকে জানালে নিরাপত্তা কর্মকর্তা, শিফট ইনচার্জ, কাস্টমস এবং গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে ব্যাগেজ খোলা হয় এবং বেরিয়ে আসে ইয়াবা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের বিমানবন্দর সার্কেলের পরিদর্শক মোহাম্মদ হোসেন মিয়া জানান, আটক যাত্রীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে যাত্রী বলেন, পরিচিত কেউ একজন তাকে খাবারের প্যাকেটটি দিয়েছিল। ইয়াবার বিষয়টি তিনি জানতেন না।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা

১১ হাজার ইয়াবাসহ সৌদিগামী যাত্রী রিয়াদ আটক

আপডেট টাইম : ০৭:৪৯:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৭ অগাস্ট ২০২২