ঢাকা ১১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য

ভারতের পশ্চিমবঙ্গে চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ:প্রায় এক সপ্তাহ ধরে পশ্চিমবঙ্গে কর্মবিরতি পালন করছিলেন বিভিন্ন হাসপাতালের চিকিৎসকরা।ভারতের পশ্চিমবঙ্গে চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। সোমবার সন্ধ্যার পর ধর্মঘটরত চিকিৎসকদের ‘আন্দোলনের কেন্দ্র’ নীলরতন সরকার মেডিকেল কলেজ থেকে মিডিয়ার সামনে ধর্মঘট প্রত্যাহারের কথা ঘোষণা করা হয়।
সংকট মেটানোর লক্ষ্যে সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে এক দীর্ঘ বৈঠক করেন ধর্মঘটে অংশ নেয়া চিকিৎসকরা। বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছে, চিকিৎসকদের প্রায় সব দাবি ও প্রস্তাবই গ্রহণ করেছেন মমতা।

জুনিয়র চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রী এবং সরকারের শীর্ষ কর্মকর্তাদের প্রায় ঘন্টা দেড়েকের বৈঠকের একেবারে শেষে মমতা চাইছিলেন, সেখান থেকেই যেন চিকিৎসকরা ধর্মঘট প্রত্যাহারের কথা ঘোষণা করেন।

তিনি নিজের মতো করে তাদের এটাও বলেছিলেন যে, ‘লক্ষী ভাই-বোনেরা আমার, তোমরা প্লিজ কাজে ফিরে এসো।’ কিন্তু চিকিৎসকরা খুব বিনীতভাবেই জানান যে, তাদের আন্দোলনের কেন্দ্রস্থল এন আর এস মেডিকেল কলেজে ফিরে গিয়ে সতীর্থদের সঙ্গে নিয়েই কাজে ফেরার ঘোষণা করা হবে। পুরো বৈঠকটিই টিভিতে লাইভ দেখানো হয়েছে।

গত সপ্তাহে কলকাতার নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালে এক রোগীর মৃত্যু এবং চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে দুই জুনিয়ার চিকিৎসককে মারধর করা হয়। এরপরই বিক্ষুব্ধ চিকিৎসকরা ধর্মঘট শুরু করেন।

চিকিৎসকদের মূল দাবিগুলো ছিল- হাসপাতালগুলোতে কর্মরত চিকিৎসকদের নিরাপত্তা এবং পরিকাঠামো ও ব্যবস্থাপনা সংক্রান্ত। মুখ্যমন্ত্রী ধর্মঘটে অংশ নেয়া চিকিৎসকদের সব অভাব অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন এবং সেখানেই হাজির আমলাদের এ ব্যাপারে নির্দেশ দেন।

এসবের মধ্যে রয়েছে জরুরি বিভাগে রোগীর আত্মীয়দের প্রবেশ নিয়ন্ত্রণ, গেট লাগানো, প্যানিক বোতামের ব্যবস্থা করা, অভিযোগ সেল তৈরি করা বা কোনও চিকিৎসক আক্রান্ত হলে রাজ্যজুড়ে একটি টোল-ফ্রি নম্বরে যাতে জানানো যায় তার বন্দোবস্ত করা।

মুখ্যমন্ত্রী মমতা এসব দাবি-দাওয়ার ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছু নির্দেশ দেন। ইন্ডিয়ান মেডিকেল এসোসিয়েশনের ডাকা এ ধর্মঘট সারা ভারতেই পালিত হয়েছে। শুধু সরকারি হাসপাতাল নয়, অনেক বেসরকারি হাসপাতালের চিকিৎসকরাও যোগ দিয়েছিলেন এই ধর্মঘটে। শুধু জরুরি বিভাগগুলো চালু ছিল। সেজন্য এই কয়েকদিন ধরে হাসপাতালে চিকিৎসা নিতে আসা লোকজন ব্যাপক দুর্ভোগে পড়েছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার

ভারতের পশ্চিমবঙ্গে চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহার

আপডেট টাইম : ১১:৫৯:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০১৯