ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য

হাইটেক পার্ক-ফুজিৎসু কাজ করবে আইসিটি প্রশিক্ষণ-বিনিয়োগে

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: তথ্য প্রযুক্তি খাতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার পাশাপাশি বাংলাদেশে আইসিটি সেবা ও পণ্য বিশ্ব বাজারে সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি সই করেছে জাপানের ফুজিৎসু রিসার্চ ইনস্টিটিউট।

সোমবার (১৭ জুন) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে চুক্তি স্বাক্ষর করেন ফুজিৎসু রিসার্চ ইনস্টিটিউটের সভাপতি শিনজো কাগাওয়া ও হাইটেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম।
হোসনে আরা বেগম বলেন, চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলায় বাংলাদেশের মানব সম্পদকে উচ্চতর প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে ফুজিৎসু রিসার্চ ইনস্টিটিউট বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন করবে। এসব প্রশিক্ষণের কোর্স কারিকুলামের মধ্যে থাকবে বিগ ডেটা, ডেটা সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, আইওটি, রোবোটিক্স, ব্লক চেইন, সাইবার সিকিউরিটি।

তিনি বলেন, দক্ষ মানবসম্পদ বাংলাদেশ ছাড়াও জাপান ও অন্যান্য দেশের ক্রমবর্ধমান আইটি ইন্ডাস্ট্রির চাহিদা পূরণে ভূমিকা রাখবে। এতে কর্মীদের দেশে-বিদেশে কর্মসংস্থানের দুয়ার উন্মোচিত হবে।

চুক্তি স্বাক্ষরের পর বাংলাদেশ ও জাপানের মধ্যে উচ্চপ্রযুক্তি বিনিময়ের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করছে হাইটেক পার্ক কর্তৃপক্ষ।

ফুজিৎসুর পরিচালক শিনজো কাগাওয়া বলেন, ‘ফুজিৎসু বাংলাদেশের ২৮টি হাইটেক পার্কে বিদেশি বিশেষ করে জাপানি বিনিয়োগ বাড়াতে কাজ করবে।

তিনি বলেন, অনেক পরীক্ষা-নিরীক্ষার পর আমরা এই ডাইমানিক ও ইনোভেটিভ সেক্টরে বিনিয়োগে এগিয়ে এসেছি। অ্যাডভান্স টেকনোলজিকে কেন্দ্র করে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের জন্য সব ধরনের সহযোগিতা আমরা দেব।

সমঝোতা স্মারক স্বাক্ষরের পর ‘বাংলাদেশ-জাপান ইনভেস্টমেন্ট অপরচুনিটিস ইন আইসিটি সেক্টর’ শীর্ষক ডায়ালগে অংশ নেন জেট্রোর বাংলাদেশ প্রতিনিধি দায়সুকা আরাই, হাইটেক পার্কের পরিচালক ড. খন্দকার আজিজুল ইসলাম এবং বেসিসের সভাপতি সৈয়দ আলমাস কবীর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব এন এম জিয়াউল আলম।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার

হাইটেক পার্ক-ফুজিৎসু কাজ করবে আইসিটি প্রশিক্ষণ-বিনিয়োগে

আপডেট টাইম : ১২:২১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০১৯