স্পোর্টস ডেস্ক: এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে অংশ নিতে ভারতের উদ্দেশে ঢাকা ছেড়েছে বাংলাদেশ জাতীয় হকি দল। শুক্রবার সকালে দেশ ছেড়েছেন দলের খেলোয়াড়েরা। আগামী ২৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত ভারতের পাঞ্জাবের জলন্ধর ও মোহালিতে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা।
বাংলাদেশ দল টুর্নামেন্টে অংশ নিতে পেওে বেশ উচ্ছসিত। মহাদেশীয় পর্যায়ে নিজেদের প্রতিভা তুলে ধরার বড় সুযোগ হিসেবে প্রতিযোগিতাটিকে দেখছে তারা। আগামী ২৭ অক্টোবর স্বাগতিক ও বর্তমান চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্টে নিজেদের অভিযান শুরু করবে বাংলাদেশ।
ছয় দলের লিগ পর্বের ম্যাচগুলো ২৭ অক্টোবর থেকে জলন্ধরের অলিম্পিয়ান সুরজিৎ সিং হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে ভারত, মালয়েশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, চীন ও বাংলাদেশ।
বাংলাদেশ হকি ফেডারেশন জানিয়েছে, দেশের হকির মান উন্নয়নে প্রয়োজনীয় আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে এই প্রতিযোগিতা।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 


















