ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য

মেলবু প্রকল্পে জার্মানিতে বশেমুরবিপ্রবির দল

বিশ্বব্যাপী উদ্যোক্তা তৈরি করতে ইউরোপীয় ইউনিয়নের MELBU (More Entrepreneurial Life at Bangladeshi Universities) শীর্ষক প্রকল্পে জার্মানির সামার স্কুলে অংশ নিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) প্রতিনিধি দল।

বৃহস্পতিবার স্থানীয় সময় অনুযায়ী সকাল ৯টায় ও বাংলাদেশ সময় অনুযায়ী দুপুর ১টায় তারা জার্মানির লাইপজিগ বিশ্ববিদ্যালয়ে সেমিনারে অংশগ্রহণ করেন৷

এই দলে শিক্ষক ও শিক্ষার্থীসহ মোট সদস্য ছয়জন। তারা হলেন, শিক্ষক সমিতির সভাপতি ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. মো. কামরুজ্জামান, শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক রকিবুল ইসলাম, মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মো. আল-আমিন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী হাবিবুল্লাহ নিয়ন, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের শিক্ষার্থী শরীফ মোহাইমিনুল জাহিদ তনয় ও মার্কেটিং বিভাগের শিক্ষার্থী তানজিম মোস্তফা।

খুলনা বিশ্ববিদ্যালয়ের অধীনে খুলনা অঞ্চলের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা তৈরি করতে উদ্যোগ নেয় প্রকল্পটি। চলমান সেমিনারে বাংলাদেশ থেকে ১৮জন শিক্ষক ও ১৮জন শিক্ষার্থীসহ মোট ৩৬জন অংশগ্রহণ করেন। নির্বাচিত সবাই ইরাসমাস প্রোগ্রামের অর্থায়নে জার্মানির লাইপজিগ বিশ্ববিদ্যালয়ে দুই সপ্তাহব্যাপী সামার স্কুলে অংশগ্রহণের সুযোগ পাবেন। এ সময়ে প্রকল্প কর্তৃপক্ষ তাদেরকে আদর্শ উদ্যোক্তা বানাতে যাবতীয় বিষয় শিক্ষা দিবেন। এক্ষেত্রে তাদের যাতায়াত খরচসহ জার্মানে অবস্থান কালীনসব খরচ বহন করবে সংশ্লিষ্ট প্রকল্প কর্তৃপক্ষ।

এর আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য থেকে বিজনেস আইডিয়া সম্পর্কিত প্রতিযোগিতার পর গত ২৮ এপ্রিল ১৯ শিক্ষার্থীর খসড়া তালিকা প্রকাশ করা হয়। পরবর্তীতে বাছাই প্রক্রিয়া শেষে জার্মানি যাওয়ার সুযোগ পান তিন শিক্ষার্থী।

এ বিষয়ে নির্বাচিত শিক্ষার্থী শরীফ মোহাইমিনুল জাহিদ তনয় বলেন, একটি উদ্ভাবনী বিজনেস আইডিয়া নিয়ে বৈশ্বিক পরিমণ্ডলে কাজ করতে পারাটা আমার জন্য সৌভাগ্যের। আমি এই আধুনিক ও বাস্তবসম্মত বিজনেস আইডিয়াকে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করতে চাই।

আরেক শিক্ষার্থী হাবিবুল্লাহ নিয়ন বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার পর থেকেই মূলত রোবটিক্স নিয়ে কাজ করা শুরু করি। এরমধ্যে তিনটাতেই বিজয়ী হই। আশা করি এবার বিশ্বমানের উদ্যোক্তাদের কাছ থেকে উদ্ভাবনী শিক্ষা পেয়ে দেশ ও জাতির জন্য অবদান রাখতে পারব।

এ বিষয়ে প্রকল্পটির কো- অর্ডিনেটর ড. উটজ ডর্নবার্গার বলেন, আমরা উদ্যোক্তার শক্তিতে বিশ্বাসী। আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা উদ্যোক্তা হওয়ার সম্ভাবনা ও মোকাবিলা সম্পৃক্ত যাবতীয় বিষয়ের বাস্তব ধারণা পাবে।

প্রসঙ্গত, মেলবু মূলত জার্মান, পোল্যান্ড ও বাংলাদেশকে নিয়ে গঠিত প্রকল্প। ত্রিদেশীয় এই প্রকল্পটি বাংলাদেশের খুলনা বিশ্ববিদ্যালয়ের অধীনে খুলনা অঞ্চলের বিশ্ববিদ্যালয় পর্যায়ের তরুণ শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবনী উদ্যোক্তা তৈরিতে কাজ করে আসছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার

মেলবু প্রকল্পে জার্মানিতে বশেমুরবিপ্রবির দল

আপডেট টাইম : ০৯:০৮:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২