ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ আদালতের স্থিতাবস্থা অমান্যের অভিযোগ, ওয়াকফ জমি রক্ষায় দুয়ারীপাড়ায় মানববন্ধন

অভিনেত্রী মৌসুমী আজীবন সম্মাননা পেলেন নিউইয়র্কে

অনলাইন ডেস্ক, সিটিজেন নিউজ: আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাব আজীবন সম্মাননা দিয়েছে জাতিসংঘের শুভেচ্ছা দূত ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী আরিফা পারভিন মৌসুমীকে।

স্থানীয় সময় রোববার (১৬ জুন) সংগঠনের বার্ষিক বনভোজনে তার হাতে এ সম্মাননা তুলে দেন প্রেস ক্লাবের কার্যনিবাহী কমিটি।
প্রেস ক্লাব সভাপতি দর্পণ কবিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন সাগরের সঞ্চালনায় আজীবন সম্মাননার পাশাপাশি মৌসুমীকে ক্লাবের সম্মানিত সদস্য পদও দেয়া হয়।

সম্মাননা ও প্রেস ক্লাবের সদস্যপদ পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় মৌসুমী বলেন, আমার নিজেরও একটি অনলাইন সংবাদ মাধ্যম আছে। সেই হিসেবে নিজেকে সাংবাদিক পরিবারের একজন মনে করি। নিজের পরিবার থেকে সম্মাননা পেয়ে আনন্দিত। সাংবাদিকদের কাছ থেকে স্বীকৃতি পাওয়া আমার কাছে অনেক বড় সম্মানের বিষয়। এ সম্মান আমি বহন করে নিয়ে যাবো বাংলাদেশে। প্রেস ক্লাবের এ সম্মাননা আমার জীবনের একটি উজ্জ্বল সংযোজন। আমার নতুন পরিচয় আমি আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাবের সম্মানিত সদস্য যা আমার জন্য অত্যন্ত গৌরবের।

এ সময় মৌসুমীর স্বামী চিত্রনায়ক ওমর সানী বলেন, আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাব একজন যোগ্য মানুষকে, যোগ্য নায়িকাকে সম্মান জানিয়েছে। যাতে আমি ব্যক্তিগতভাবে খুশি। আমি সবসময় মনে করি সাংবাদিকরা আমার পরিবারের সদস্য বা আমি সাংবাদিকদের পরিবারের সদস্য। এতদিন সেটি মনে করলেও আজ প্রবাসের মাটিতে সেটির প্রমাণ নিয়ে আমরা দেশে ফিরছি।

এর আগে বনভোজনের উদ্বোধন করেন ডেমোক্র্যাটিক ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ এটর্নি মঈন চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সভাপতি নাজমুল আহসান। ক্লাবের কার্যকরী কমিটির নেতৃবৃন্দের মধ্যে ছিলেন সহসাধারণ সম্পাদক তোফাজ্জল লিটন, কোষাধ্যক্ষ তাপস কুমার সাহা, সদস্য আবু বকর সিদ্দিক, শামসুল আলম ও এ হাই স্বপন।

উল্লেখ্য, আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাব প্রতিষ্ঠিত হয় ২০০৮ সালে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু

অভিনেত্রী মৌসুমী আজীবন সম্মাননা পেলেন নিউইয়র্কে

আপডেট টাইম : ০৪:০১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০১৯