বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

টেকনাফে ছেলের গুলিতে বাবা গুলিবিদ্ধ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ২০৬ বার পঠিত

কক্সবাজারের টেকনাফে ঝগড়া থামাতে গিয়ে নিজ ছেলের গুলিতে আহত হয়েছেন মোহাম্মদ ইউনুস (৫০) নামে এক ব্যক্তি। বুধবার ( ৩১ আগস্ট ) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের নাজির পাড়া গ্রামে এ ঘটনা ঘটে ।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।\

জানা গেছে, টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের নাজির পাড়া গ্রামের এনামুল হক ওরফে এনাম মেম্বার ও তার চাচাত ভাই ফরিদের ছেলে আবুল ফয়েজের বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া শুরু হয়। সেই ঝগড়া চলাকালে এনাম মেম্বারের ভাগ্নে আব্দুল আমিন এসে ঝগড়াঝাটিতে লিপ্ত হয়।

এ সময় ঝগড়া থামাতে এগিয়ে আসে আব্দুল আমিনের পিতা মোহাম্মদ ইউনুস। ঘটনার এক পর্যায়ে ছেলে আব্দুল আমিন আবুল ফয়েজ ওরফে ফুরিংগাকে লক্ষ্য করে গুলি করতে গেলে সেই গুলি লাগে তার পিতার বাম হাতে। গুলিবিদ্ধ ইউনুসকে উদ্ধার করে প্রথমে টেকনাফ উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। বর্তমানে তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী মেডিকেল অফিসার সাখাওয়াত হোসেন মিথু জানান, বেলা ২ টার সময় গুলিবিদ্ধ হয়ে আহত ইউনুস নামের একজনকে হাসপাতালে আনা হয়। তার বাম হাতের কনুই এ গুলি ঢুকে বের হয়ে যায়। উন্নত চিকিৎসার জন্য আহত ওই ব্যক্তিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, নাজির পাড়ায় ছেলের গুলিতে পিতা গুলিবিদ্ধ হয়েছে এমন সংবাদ পাওয়ার পর অস্ত্রধারী সন্ত্রাসীদের আটক ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশি তৎপরতা চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com