ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

অটোরিকশায় জন্ম নিল ফুটফুটে সন্তান

গাইবান্ধায় হাসপাতালে যাওয়ার পথে ব্যাটারিচালিত অটোরিকশায় ফুটফুটে সন্তান প্রসব করেছেন সালমা বেগম নামে ২৪ বছর বয়সী এক নারী।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে জেলা শহরের ডিবি রোডের কাচারি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। প্রসূতি সালমা গাইবান্ধা সদর উপজেলার বেড়াদাঙ্গা গ্রামের আলম মিয়ার মেয়ে।

স্বজনরা জানান, দুপুরে বাবার বাড়িতে সালমার প্রসবব্যথা ওঠে। পরে তাকে একটি অটোরিকশায় করে গাইবান্ধা জেনারেল হাসপাতাল নিচ্ছিলেন পরিবারের লোকজন। সন্ধ্যা ৬টার দিকে অটোরিকশাটি জেলা শহরের কাচারি বাজার এলাকায় পৌঁছালে তার ব্যথা বাড়তে থাকে। পরে অটোরিকশার ভেতরেই একটি কন্যা সন্তান জন্ম দেন সালমা।

প্রত্যক্ষদর্শী জোবাইদুল ইসলাম বলেন, হঠাৎ ডিবি রোডের দ্য গোলাম টেইলার্সের সামনে আসে একটি অটোরিকশা। এ সময় আশপাশের লোকজন ভিড় করলে অটোরিকশাটি রাস্তার পাশে নিয়ে কাপড় দিয়ে পর্দা করে দেন স্বজনরা। সেখানেই সন্তান জন্ম দেন সালমা। পরে নবজাতকসহ তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেয়া হয়। বর্তমানে মা ও নবজাতক সুস্থ রয়েছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

অটোরিকশায় জন্ম নিল ফুটফুটে সন্তান

আপডেট টাইম : ০৮:৩০:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২