ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ঠাকুরগাঁওয়ে এসে বিয়ে করা সেই ইতালি নাগরিক পালিয়েছে

ভালোবাসার টানে বাংলাদেশে এসে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োলের খোকোবাড়ি গ্রামের মারকুস দাসের মেয়েকে বিয়ে করেছিল ইতালির নাগরিক আলিসান্দ্র্রো চিয়ারোমস্তে নামের এক ব্যক্তি।

গত ২৫ জুলাই রাতে সনাতন ধর্মের রীতি অনুযায়ী রত্না রানী দাসের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। তবে বিয়ের কিছুদিন পর নবনিবাহিত স্ত্রী ও তার পরিবারের সদস্যদের জন্য ভিসা নিয়ে আবার ফিরে আসবেন বলে আলিসান্দ্র্রো ইতালিতে ফিরে গেছেন। চলে যাওয়ার পর থেকে সেই নাগরিক বাংলাদেশি নববিবাহিত এ স্ত্রীর সঙ্গে যোগাযোগ করছেন না।

এ নিয়ে বাংলাদেশি এই মেয়ের পরিবারে চলছে হতাশা। সেইসময় বাংলাদেশি মেয়েকে ইতালি নাগরিকের বিয়ের ঘটনাটি সামজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর প্রকাশ পায় ইতালির সেই নাগরিকের বাড়িতে স্ত্রী, সন্তান রেখে তার পরিবারকে না জানিয়ে বাংলাদেশে এসে বিয়ে করেছেন।

খোঁজ নিয়ে জানা যায়, লোম্বারদিয়া (মিলান) নামের ইতালির নাগরিক ইতালির বুস্তো গারল্ফো এলাকায় বসবাস করেন। সেখানে তার বাড়িতে রয়েছে স্ত্রী ও ১০ বছরের একটি ছেলেসন্তান। আলিসান্দ্র্রো পরিবারের কাউকে না জানিয়ে বাংলাদেশি তার এক সহকর্মীর সঙ্গে বাংলাদেশে আসে।

আলী সান্দ্রের আগের স্ত্রী-সন্তানের কথা জানেন কি না এ বিষয়ে জিজ্ঞেস করলে রত্নার মা বলেন, আমার মেয়ের জামাই আমাদের বলেছে, তার একটা মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল কিন্তু তারা বিয়ে করেনি। যেহেতু আমার মেয়েকে বিয়ে দিয়েছি, এখন তার ভাগ্যে যা আছে তাই হবে। রত্নার বাবা মারকুস দাসকে জিজ্ঞেস করা হলে, এ বিষয়ে তিনি কথা বলতে রাজি হননি।

রত্নাদের প্রতিবেশী হারেছা বলেন, বিদেশিরা এভাবে প্রতারণা করে আমাদের দেশের মেয়েকে বিয়ে করা ঠিক হয়নি। বিয়ে দেয়ার আগে আরও খোঁজ খবর নেয়া উচিত ছিল। এ ঘটনায় এলাকায় বিভিন্ন রকম সমালোচনা ও মন্তব্য চলছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

ঠাকুরগাঁওয়ে এসে বিয়ে করা সেই ইতালি নাগরিক পালিয়েছে

আপডেট টাইম : ০৯:১৯:৪০ পূর্বাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২